মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর। বর্তমান রুশ তুর্কিস্তানের অন্তর্গত ফারগানায় [ফারগানা, বা ফারঘানা, পূর্ব উজবেকিস্তানের ফারগানা অঞ্চলের রাজধানী।] বাবরের জন্ম। তিনি পিতার দিক থেকে তৈমুর লঙ এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। তিনি তুযুক-ই-বাবর বা বাবরের জীবনী নামে আত্মজীবনীতে (মুঘলদের মধ্যে প্রথম আত্মজীবনী) তাঁর জয় পরাজয়ের গল্প লিপিবদ্ধ করেন।
বাবরি মসজিদ ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রামকোট হিলের উপর অবস্থিত ছিল। মসজিদটি ১৫২৮ খ্রিস্টাব্দে সম্রাট বাবরের আদেশে তার সেনাপতি মীরবাকি কর্তৃক নির্মিত হয় এবং তার নামানুসারে নামকরণ করা হয়। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস করা হয় । বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে— ভারতের সুপ্রিম কোর্ট (৯ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে)।
১৫২৬ সালের ১২ই এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধে সম্রাট বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত ও নিহত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন। বাবর মৃত্যুবরণ করেন— ১৫৩০ খ্রিস্টাব্দে। সমাহিত করা হয়— কাবুল।