নিচের কোনটি শামসুর রহমানের কবিতা?

A ফিরিয়ে নাও ঘাতক কাঁটা

B কেয়ার কাঁটা

C আমার পূর্ব বাংলা

D অপরাহ্নের আলো

Solution

Correct Answer: Option A

-শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি।
-বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে দুই বাংলায় তাঁর শ্রেষ্ঠত্ব ও জনপ্রিয়তা প্রতিষ্ঠিত।
-তিনি একজন নাগরিক কবি ছিলেন।
-তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে লিখতেন।

শামসুর রহমানের কাব্যগ্রন্থ:
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- শূন্যতায় তুমি শোকসভা,
- ইকারুসের আকাশ,
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- বুক তার বাংলাদেশের হৃদয়,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- বন্দী শিবির থেকে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- শুনি হৃদয়ের ধ্বনি,
- অন্ধকার থেকে আলোয় ইত্যাদি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions