COP জোটের প্রার্থী কে ছিলেন?

A ফাতিমা জিন্নাহ

B মাওলানা ভাসানী

C মোহাম্মদ আলী জিন্নাহ

D আইয়ুব খান

Solution

Correct Answer: Option A

⇒ সঠিক উত্তর: ফাতিমা জিন্নাহ
• ১৯৬৫ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে স্বৈরশাসক আইয়ুব খানকে পরাজিত করার লক্ষ্যে তৎকালীন বিরোধী রাজনৈতিক দলগুলো মিলে একটি মোর্চা বা জোট গঠন করে।
• এই জোটের নাম ছিল COP বা Combined Opposition Party (সম্মিলিত বিরোধী জোট)। এই জোটে আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), নেজামে ইসলাম ও জামায়াতে ইসলামী অন্তর্ভুক্ত ছিল।
• COP জোট তাদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর বোন 'ফাতিমা জিন্নাহ'-কে মনোনয়ন দেয়।
• আইয়ুব খান তাঁর প্রবর্তিত 'মৌলিক গণতন্ত্র' (Basic Democracies) ব্যবস্থার মাধ্যমে ৮০ হাজার মৌলিক গণতন্ত্রীর ভোটে কারচুপি করে জয়লাভ করলেও, ফাতিমা জিন্নাহ পূর্ব পাকিস্তানে ব্যাপক জনসমর্থন পেয়েছিলেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions