Correct Answer: Option B
সোমেন চন্দ (১৯২০–১৯৪২)
- সোমেন চন্দ ছিলেন একজন প্রগতিশীল সাহিত্যিক ও রাজনৈতিক কর্মী।
- তাঁর পুরো নাম সোমেন্দ্রকুমার চন্দ।
- ১৯২০ সালের ২৪ মে নরসিংদিতে তিনি জন্মগ্রহণ করেন।
শিক্ষা ও রাজনীতি:
- তিনি ঢাকার পোগোজ স্কুল থেকে ১৯৩৬ সালে এন্ট্রান্স পাস করেন। এরপর মিটফোর্ড মেডিক্যাল স্কুলে ভর্তি হলেও অসুস্থতার কারণে পড়াশোনা ছাড়তে বাধ্য হন।
- পরবর্তীতে তিনি 'প্রগতি লেখক সংঘ'-এর সাথে যুক্ত হন এবং মার্কসবাদী রাজনীতি ও সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন।
সাহিত্যকর্ম:
- ১৯৩৯ থেকে ১৯৪২ সাল পর্যন্ত ছিল তাঁর সাহিত্যজীবনের ব্যাপ্তি।
- জীবদ্দশায় তাঁর কোনো গ্রন্থ প্রকাশিত হয়নি, তবে প্রগতি লেখক সংঘের বৈঠকে তাঁর লেখা পঠিত হতো।
- মৃত্যুর পর তাঁর গল্পগ্রন্থ ‘সংকেত ও অন্যান্য গল্প’ এবং ‘বনস্পতি ও অন্যান্য গল্প’ প্রকাশিত হয়।
- তাঁর রচিত বিখ্যাত ছোটগল্প ‘ইঁদুর’ পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
- তাঁর সাহিত্যে গণচেতনা ও অস্তিত্বের সংগ্রামের চিত্র ফুটে উঠেছে।
মৃত্যু:
- ১৯৪২ সালের ৮ মার্চ তিনি আততায়ীর হামলায় নির্মমভাবে নিহত হন।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions