'মহানবী' কোন সমাস ?

A  দ্বিগু 

B  তৎপুরুষ 

C  বহুব্রীহি 

D  কর্মধারয় 

Solution

Correct Answer: Option D

- কর্মধারয় সমাস: বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের যে সমাস হয় এবং যাতে পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
- মহানবী শব্দটির ব্যাসবাক্য হলো: মহান যে নবী = মহানবী
- এখানে ‘মহান’ হচ্ছে বিশেষণ এবং ‘নবী’ হচ্ছে বিশেষ্য। দুটি মিলে সমাসবদ্ধ হওয়ার পর পরপদ ‘নবী’র অর্থই প্রাধান্য পেয়েছে এবং গুণবাচক শব্দটি পূর্বে বসেছে। নিয়ম অনুযায়ী এটি সাধারণ কর্মধারয় সমাস।

• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- দ্বিগু: ব্যাসবাক্যে সমাহার বা মিলন এবং শুরুতে সংখ্যাবাচক শব্দ থাকে (যেমন- চৌরাস্তা)। মহানবীতে তা নেই।
- তৎপুরুষ: পূর্বপদের বিভক্তি লোপ পায়। এখানে বিভক্তি লোপ পাওয়ার বিষয় নেই।
- বহুব্রীহি: সমাসবদ্ধ পদ দিয়ে তৃতীয় কোনো অর্থ বোঝায় (যেমন- দশানন)। মহানবী দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝালেও এটি ব্যাকরণগতভাবে কর্মধারয় কাঠামোর অন্তর্ভুক্ত।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৫
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
English
Group verb, Composition (Paragraph, Letter, Application)
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ১০
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সামাজিক স্তরবিন্যাস ও অসমতা:
স্তরবিন্যাসের রূপ (দাসপ্রথা, এস্টেট, বর্ণব্যবস্থা, শ্রেণি ও মর্যাদা গোষ্ঠী) এবং স্তরবিন্যাসের তত্ত্বসমূহ (কার্যকারীতাবাদী, দ্বন্দ্বতত্ত্ব ও লেন্সকির তত্ত্ব)।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions