জহির রায়হান রচিত উপন্যাস কোনটি?

A আনোয়ারা

B সোনার কাজল

C আরেক ফাল্গুন

D কাঁচের দেয়াল

Solution

Correct Answer: Option C

- জহির রায়হান রচিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস ‘আরেক ফাল্গুন' (১৯৬৮)।
- ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ সালে বর্তমান শহিদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্র/ছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম-প্রণয় ইত্যাদি এ উপন্যাসের মূল বিষয়।

- এই উপন্যাসের সংলাপ 'আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো' ।

তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- ‘শেষ বিকেলের মেয়ে’ (১৯৬০),
- 'তৃষ্ণা' (১৯৬২),
- ‘হাজার বছর ধরে' (১৯৬৪),
- ‘কয়েকটি মৃত্যু (১৯৬৫)।
- ‘আরেক ফাল্গুন' (১৯৬৮), 
- ‘বরফ গলা নদী’ (১৯৬৯)
- ‘আর কত দিন’ (১৯৭০),
- ‘একুশে ফেব্রুয়ারি’ (১৯৯২)। 

অন্যদিকে, 
জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র:
- কাজল
- কাঁচের দেয়াল
- আনোয়ারা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions