20 বৎসর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। 4 বৎসর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে কার বয়স কত?

A পিতার বর্তমান বয়স 60 বৎসর এবং পুত্রের বর্তমান বয়স 30 বৎসর

B পিতার বর্তমান বয়স 68 বৎসর এবং পুত্রের বর্তমান বয়স 32 বৎসর

C পিতার বর্তমান বয়স 70 বৎসর এবং পুত্রের বর্তমান বয়স 35 বৎসর

D পিতার বর্তমান বয়স 65 বৎসর এবং পুত্রের বর্তমান বয়স 33 বৎসর

Solution

Correct Answer: Option B

মনে করি,
বর্তমানে পিতার বয়স = x বৎসর
এবং বর্তমানে পুত্রের বয়স = y বৎসর
প্রথম শর্তানুসারে, x - 20 = 4(y - 20) .........(1)
দ্বিতীয় শর্তানুসারে, x + 4= 2(y + 4) ............(2)

(1) নং হতে পাওয়া যায়,
x = 20 + 4y - 80
বা, x = 4y - 60 ..........(3) 

(3) নং সমীকরণ হতে x-এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাওয়া যায়,
4y - 60 + 4 = 2(y + 4)
বা, 4y - 56 = 2y + 8
বা, 4y - 2y = 56 + 8
বা, 2y = 64
∴ y = 32 

এখন y-এর মান (3) নং সমীকরণে বসিয়ে পাওয়া যায়,
x = 4 × 32 - 60
= 128 - 60
∴ x = 68 

∴ পিতার বর্তমান বয়স 68 বৎসর এবং পুত্রের বর্তমান বয়স 32 বৎসর।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions