উদ্ভিদ কোষে সাধারণত তিন ধরনের প্লাস্টিড থাকে। এগুলো হলো:
ক্লোরোপ্লাস্ট (Chloroplast): এটি সবুজ রঙের প্লাস্টিড। এর মধ্যে ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক পদার্থ থাকায় এটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। পাতা ও কচি কাণ্ডের কোষে এদের দেখা যায়।
ক্রোমোপ্লাস্ট (Chromoplast): এটি রঙিন প্লাস্টিড (তবে সবুজ নয়)। এতে ক্যারোটিন (কমলা), জ্যান্থোফিল (হলুদ) ইত্যাদি রঞ্জক পদার্থ থাকে। ফুল, ফল এবং গাজরের মূলের আকর্ষণীয় রঙের জন্য ক্রোমোপ্লাস্ট দায়ী। এর প্রধান কাজ হলো পরাগায়ন ও বীজ বিস্তারে সাহায্য করা।
লিউকোপ্লাস্ট (Leucoplast): এটি বর্ণহীন প্লাস্টিড। যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না, যেমন - মূল, ভূনিম্নস্থ কাণ্ড ইত্যাদিতে এদের পাওয়া যায়। এর প্রধান কাজ হলো খাদ্য সঞ্চয় করা। খাদ্য সঞ্চয়ের ধরন অনুযায়ী এটি আবার তিন প্রকারের হতে পারে (যেমন- অ্যামাইলোপ্লাস্ট শ্বেতসার সঞ্চয় করে)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
ব্যাচ-১/পরীক্ষা- ৭৬
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের জাতীয় অর্জন, সংস্কৃতি ও গণমাধ্যম: এভারেস্ট জয়ীগণ, চলচ্চিত্র, বিদেশের মাটিতে বাংলাদেশ, বিভিন্ন অঞ্চলের লোকসংগীত, বাউল শিল্পী, চিত্রশিল্পী, জাদুঘর, ভাস্কর্য, বাংলাদেশের খেলাধুলা ও গণমাধ্যম (পেইজ: ৯৩৮-৯৬২)