মুকুন্দরাম চক্রবর্তীকে ‘কবিকঙ্কন' উপাধি দেন-

A রাজা রঘুনাথ রায়

B রাজা কৃষ্ণচন্দ্র

C হোসেন শাহ

D বারবক শাহ

Solution

Correct Answer: Option A

* মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের বাংলা সাহিত্যের চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। ড. সুকুমার সেনের মতে, মুকুন্দরাম চক্রবর্তী ছিলেন 'দুঃখবাদী কবি'
* জমিদার মামুদ শরিফের অত্যাচারে তিনি পৈত্রিক ভিটা 'দামুন্যা' ত্যাগ করতে বাধ্য হন। দীর্ঘ পথ অতিক্রম করে তিনি মেদিনীপুরের আরড়া-ব্রহ্মণভূমের জমিদার বাঁকুড়া রায়ের আশ্রয়ে যান।
* বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের গৃহশিক্ষক হিসেবে তিনি নিযুক্ত হন। পরবর্তীতে রাজা রঘুনাথ রায় তাঁর কবিত্ব শক্তিতে মুগ্ধ হয়ে তাঁকে 'কবিকঙ্কন' উপাধি প্রদান করেন।
* তাঁর কাব্যের নাম 'অভয়ামঙ্গল', যা 'চণ্ডীমঙ্গল' বা 'কবিকঙ্কন চণ্ডী' নামে প্রসিদ্ধ।
* সমালোচকদের মতে, মুকুন্দরাম মধ্যযুগের কবি হলেও তাঁর কাব্যে আধুনিকতার লক্ষণ স্পষ্ট। তাঁর রচনায় সমসাময়িক সমাজচিত্র, মানুষের দুঃখ-দুর্দশা ও বাস্তব জীবনের নিখুঁত প্রতিফলন ঘটেছে। এজন্য তাঁকে 'মধ্যযুগের আধুনিক কবি' বলা হয়।

মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রসমূহ:
* কালকেতু ও ফুল্লরা,
* ধনপতি ও লহনা,
* খুল্লনা,
* ভাড়ু দত্ত,
* মুরারি শীল।

গুরুত্বপূর্ণ তথ্য:
* 'চণ্ডীমঙ্গল' কাব্যের আদি বা প্রথম কবির নাম মানিক দত্ত
* মুকুন্দরাম চক্রবর্তী রচিত 'কলিঙ্গ দেশের ঝড়-বৃষ্টি' কবিতাটি বিখ্যাত যা তাঁর চণ্ডীমঙ্গল কাব্য থেকেই নেওয়া হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions