'ঘচঘচ' কি ধরনের শব্দদ্বিত্ব ?

A ধ্বন্যাত্মক দ্বিত্ব

B পুনরাবৃত্ত দ্বিত্ব

C অনুকার দ্বিত্ব

D পদাত্মক দ্বিত্ব

Solution

Correct Answer: Option A

কোনাে প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলােকে ধ্বন্যাত্মক শব্দদ্বিত্ব বলে।

১. মানুষের ধ্বনির অনুকৃতি:
ভেউ ভেউ : লোকটি ভেউ ভেউ করে কান্না শুরু করল।
হি হি : এত হি হি করে হাসার কারণ কী?
ট্যা ট্যা : কানের কাছে এত ট্যা ট্যা করো না তো, মাথা ধরে গেল। গুনগুন : মেয়েটি গুনগুন করে গান গাইছে।
খক খক : বুড়ো লোকটি খকখক করে কাশছে।

২. জীবজন্তুর ধ্বনির অনুকৃতি :
ঘেউ ঘেউ : কুকুরটি ঘেউ ঘেউ করে চিৎকার করছে।
মিউ মিউ : বিড়ালটি মিউ মিউ করে ডেকে কোলে এসে বসল।
কুহু কুহু : বসন্তে কোকিল ডেকে ওঠে কুহু কুহু রবে। কা কা : কাকগুলো একসাথে কা কা করে ডেকে উঠল।
গর গর : তখন বাঘটি রাগে গর গর করতে লাগল।

৩. বস্তুর ধ্বনির অনুকৃতি :
ঘচঘচ : কৃষকেরা ঘচঘচ করে ধান কেটে চলেছে।
মড়মড় : গাছটা মড়মড় করে ভেঙে পড়ল। :
গুড়গুড় : গুড়গুড় করে মেঘ ডাকছে।
কলকল : কলকল করে নদী বয়ে চলেছে।
ঝমঝম : ঝমঝম করে বৃষ্টি নামল।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-২০
কোর্স নামঃ টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
টপিকসঃ
কম্পিউটার: কম্পিউটার ও সেলুলার নেটওয়ার্কিং সিস্টেম ও ডেটা কমিউনিকেশন, দৈনন্দিন জীবনে তথ্য-প্রযুক্তি (ইমেইল, স্মার্টফোন ইত্যাদি), ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট ও ক্লাউড কম্পিউটিং, মোবাইল প্রযুক্তি ও এর বৈশিষ্ট্য, রোবটিক্স ও সাইবার অপরাধ, সোশ্যাল নেটওয়ার্কিং ও তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান
বাংলাদেশ বিষয়াবলি: ১. বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: (শিল্প উৎপাদন, শক্তি সম্পদ, পণ্য আমদানি ও রপ্তানি, বৈদেশিক লেনদেন ও অর্থ প্রেরণ, বাংলাদেশের বাণিজ্য) ২. বাংলাদেশের জাতীয় অর্জন
পরীক্ষা শুরুঃ ২২ জুন, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ২৩
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: ফররুখ আহমদ, রোকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ইংরেজি: Important Writers of the Different Ages (Victorian Period)
গণিত: সূচক ও লগারিদম
সাধারণ জ্ঞান: মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস
১০ জুলাই, ২০২৬ থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা - ১১
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়): বাংলা
টপিকসঃ
ভাষা শিক্ষা:
গদ্যরীতি (সাধু ও চলিত রীতি), বাংলা বানানের নিয়ম (বাংলা একাডেমি)
পরীক্ষা শুরুঃ ৫ আগস্ট, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ৫
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
গণিত:
বাস্তব সংখ্যা
(৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions