কোনাে প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলােকে ধ্বন্যাত্মক শব্দদ্বিত্ব বলে।
১. মানুষের ধ্বনির অনুকৃতি: ভেউ ভেউ : লোকটি ভেউ ভেউ করে কান্না শুরু করল। হি হি : এত হি হি করে হাসার কারণ কী? ট্যা ট্যা : কানের কাছে এত ট্যা ট্যা করো না তো, মাথা ধরে গেল। গুনগুন : মেয়েটি গুনগুন করে গান গাইছে। খক খক : বুড়ো লোকটি খকখক করে কাশছে।
২. জীবজন্তুর ধ্বনির অনুকৃতি : ঘেউ ঘেউ : কুকুরটি ঘেউ ঘেউ করে চিৎকার করছে। মিউ মিউ : বিড়ালটি মিউ মিউ করে ডেকে কোলে এসে বসল। কুহু কুহু : বসন্তে কোকিল ডেকে ওঠে কুহু কুহু রবে। কা কা : কাকগুলো একসাথে কা কা করে ডেকে উঠল। গর গর : তখন বাঘটি রাগে গর গর করতে লাগল।
৩. বস্তুর ধ্বনির অনুকৃতি : ঘচঘচ : কৃষকেরা ঘচঘচ করে ধান কেটে চলেছে। মড়মড় : গাছটা মড়মড় করে ভেঙে পড়ল। : গুড়গুড় : গুড়গুড় করে মেঘ ডাকছে। কলকল : কলকল করে নদী বয়ে চলেছে। ঝমঝম : ঝমঝম করে বৃষ্টি নামল।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
কোর্স নামঃ
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ১৮ • বাংলা: ২৫ • ইংরেজি: ২৫ • গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০ • সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০