Solution
Correct Answer: Option C
- খান মুহম্মদ মঈনুদ্দীন, ১৯০১ সালের ৩০ অক্টোবর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চারিগ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৯২৩ সালে মুহম্মদ মঈনুদ্দীন সাপ্তাহিক মুসলিম জগত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হন।
- পত্রিকায় ‘বিদ্রোহ’ শীর্ষক একটি সম্পাদকীয় প্রকাশের দায়ে তাঁকে ছয় মাস কারাভোগ করতে হয়।
- হুগলি জেলখানায় থাকাকালীন তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে অন্তরঙ্গ হন।
- ১৯৪৭ সালে দেশবিভাগের পর মুহম্মদ মঈনুদ্দীন ঢাকায় চলে আসেন।
- ১৯৪৮ সালে তিনি ঢাকায় ‘আলহামরা লাইব্রেরি’ নামে একটি প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠা করেন।
- ১৯৫০ ও ১৯৬০-এর দশকে মুহম্মদ মঈনুদ্দীন শিশুতোষ কবি হিসেবে খ্যাতি অর্জন করেন।
- ১৯৬০সালে খান মুহম্মদ মঈনুদ্দীন শিশুসাহিত্যের জন্য বাংলা একাডেমী পুরস্কার পান।
- যুগস্রষ্টা নজরুল রচনার জন্য ইউনেস্কো পুরস্কার (১৯৬০) এবং একুশে পদক (১৯৭৮) লাভ করেন।
- ১৯৮১ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।
• শিশুতোষ গ্রন্থ- মুসলিম বীরাঙ্গনা (১৯৩৬), আমাদের নবী (১৯৪১), ডা. শফিকের মোটর বোট (১৯৪৯), খোলাফা-ই-রাশেদীন (১৯৫১), আরব্য রজনী (১৯৫৭), বাবা আদম (১৯৫৮), স্বপন দেখি (১৯৫৯), লাল মোরগ (১৯৬১), শাপলা ফুল (১৯৬২)।
• উপন্যাস- অনাথিনী (সহচর পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত, ১৯২৬), নয়া সড়ক (১৯৬৭)