জনপ্রিয় স্থানীয় শাসন ব্যবস্থা প্রথম বারের মত ভারতে প্রবর্তিত হয় কার মাধ্যমে?
A লর্ড ক্লাইভ
B লর্ড রিপন
C লর্ড মিন্টো
D লর্ড বেন্টিঙ্ক
Solution
Correct Answer: Option B
- লর্ড লিটনের পদত্যাগের পর লর্ড রিপন ভারতের ভাইসরয় নিযুক্ত হন। তার শাসনকাল ১৮৮০ - ১৮৮৪ সাল।
- তিনি সাম্রাজ্যবাদী নীতির বিরোধী ছিলেন এবং ভারতবাসীর আশা আকাঙ্খার প্রতি শ্রদ্ধা রেখে উদারনীতি অবলম্বন করেন।
তার উল্লেখযোগ্য কয়েকটি সংস্কার কাজ হচ্ছেঃ
- ১৮৮১ সালে শ্রমিক কল্যাণের জন্য ‘ফ্যাক্টরি আইন’ চালু করে বিশেষ খ্যাতি অর্জন করেন। এ আইনের দ্বারা শ্রমিকদের ৮ ঘণ্টা কাজের বিধান চালু করা হয়।
- কারখানাতে শিশু শ্রমিক নিয়োগ নিষিদ্ধ করেন।
- ১৮৮২ সালে তিনি উইলিয়াম হান্টারকে চেয়ারম্যান করে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন গঠন করেন।
- সংবাদপত্র আইন রহিত করে সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করেন।
- ভারতে সবচেয়ে জনপ্রিয় স্থানীয় সরকার ব্যবস্থার প্রবর্তক। ইলবার্ট বিল পাস করেন।
- Judge me by my acts and not by my words এটি তার উক্তি।