মুদ্রার অবমূল্যায়নের প্রধান উদ্দেশ্য-
A আমদানি বৃদ্ধি করা
B রপ্তানি বৃদ্ধি করা
C অর্থনৈতিক মন্দা দূর করা
D রেমিট্যান্স বৃদ্ধি করা
Solution
Correct Answer: Option B
সরকার স্বেচ্ছায় যখন বৈদেশিক মুদ্রা অথবা স্বর্ণের তুলনায় দেশীয় মুদ্রার বিনিময় মূল্য কমিয়ে দেয় তখন তাকে মুদ্রার অবমূল্যায়ন বলে । মুদ্রার অবমূল্যায়ন করা হলে এক একক দেশীয় মুদ্রার বিনিময়ে পূর্বাপেক্ষা কম পরিমাণ স্বর্ণ অথবা বিদেশী মুদ্রা পাওয়া যায় । যেমন ধরা যাক আমেরিকার ১ ডলারের সাথে বাংলাদেশের টাকার বিনিময় হার হল ১ ডলার = ৮০.০০ টাকা বাংলাদেশ সরকার যদি ডলারের তুলনায় মুদ্রার মূল্য হ্রাস করে ১ ডলার = ৮৫.০০ টাকা ধার্য করে । তবে এক্ষেত্রে বাংলাদেশের মুদ্রার অবমূল্যায়ন করা হয়েছে ।
-মুদ্রার অবমূল্যায়নের কারণে বিদেশী ক্রেতারা সমপরিমাণ ডলার দিয়ে পূর্বাপেক্ষা কম দামে অধিক পণ্য ক্রয় করতে পারে। এতে করে রপ্তানি বৃদ্ধি পায় এবং আমদানি হ্রাস পায়। ফলশ্রুতিতে বাণিজ্য ঘাটতি হ্রাস পায়।