Solution
Correct Answer: Option A
মহিউদ্দিন জাহাঙ্গীর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম। তিনি ১৪ ডিসেম্বর, ১৯৭১ সালে শহীদ হন। মহিউদ্দিন জাহাঙ্গীর ৭ নং সেক্টরের অধীনে মুক্তিযোদ্ধা ছিলেন।