মুনীর চৌধুরীর অনুবাদ নাটক নয় কোনটি?

A কেউ কিছু বলতে পারে না

B রূপার কৌটা

C মুখরারমণী বশীকরণ

D নষ্ট ছেলে

Solution

Correct Answer: Option D

মুনীর চৌধুরী রচিত নাটক-
-রক্তাক্ত প্রান্তর (১৯৬২): পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী এর মূল উপজীব্য। এতে তিনি যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ করেন। নাটকটির জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।
-চিঠি (১৯৬৬) -কবর (রচনাকাল ১৯৫৩, প্রকাশকাল ১৯৬৬) পূর্ববাংলার প্রথম প্রতিবাদী নাটক। নাটকটির পটভূমি হলো ১৯৫২ এর ভাষা আন্দোলন।
-দণ্ডকারণ্য (১৯৬৬): রূপকাশ্রয়ী নাটক।
-পলাশী ব্যারাক ও অন্যান্য (১৯৬৯):
-মানুষ(১৯৪৭): ১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গার কাহিনী এর মূল উপজীব্য।
-নষ্ট ছেলে(১৯৫০): রাজনৈতিক চেতনাসমৃদ্ধ নাটক।

অনুবাদ নাটকঃ
-কেউ কিছু বলতে পারে না (১৯৬৯): জর্জ বার্নার্ড শর You never can tell-এর বাংলা অনুবাদ।
-রূপার কৌটা (১৯৬৯): জন গলজ্‌ওয়র্দির The Silver Box-এর বাংলা অনুবাদ।
-মুখরা রমণী বশীকরণ (১৯৭০): উইলিয়াম শেক্‌স্‌পিয়ারের Taming of the Shrew-এর বাংলা অনুবাদ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions