ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়-

A ১৬০৮ সালে

B ১৭৫৭ সালে

C ১৬০০ সালে

D ১৬৫২ সালে

Solution

Correct Answer: Option C

- ১৬০০ সালের ২৮ ডিসেম্বর ইংল্যান্ডের রাণী প্রথম এলিজাবেথের অনুমোদনক্রমে পূর্ব ভারতে বাণিজ্য করার জন্য ২১৮ জন ইংরেজ বণিক একত্রিত হয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে।
- ১৭৫৭ সালে পলাশী যুদ্ধের পর ইস্ট-ইন্ডিয়া কোম্পানি গভর্নরের মাধ্যমে ভারতবর্ষে বৃটিশ শাসনের সূত্রপাত করে।
- এতে ১ম গভর্নর নিযুক্ত হন লর্ড ক্লাইভ (১৭৫৭-১৭৬০) আর শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস (১৭৭২-১৭৭৪)।
- ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য ১৭৭৩ সালে ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়।
- এই আইনে গভর্নর পদ থেকে গভর্নর জেনারেল পদ সৃষ্টি করা হয়।
- এতে ১ম গভর্নর জেনারেল নিযুক্ত হন ওয়ারেন হেস্টিংস (১৭৭৪-১৭৮৫)।
- শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং (১৮৫৬-১৮৫৮)।
- ১৮৫৮ সালের ‘ভারত শাসন আইন পাসের মাধ্যমে রানি ভিক্টোরিয়া ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটান এবং জেনারেল পদ পরিবর্তন করে ভাইসরয় রাখেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions