সুজন একা একটি কাজ ৪ ঘন্টায় এবং বিজন ঐ কাজটি একা ৫ ঘন্টায় করতে পারে। দুজনে মিলে একসাথে শুরু করে ২ ঘন্টা কাজ করার পর সুজন চলে গেলে, বিজনের কাজটি শেষ করতে কত সময় লাগবে?

A ১ ঘন্টা

B ৪৫ মিনিট

C ৩০ মিনিট

D ২০ মিনিট

Solution

Correct Answer: Option C

সুজন ৪ ঘন্টায় করে কাজের ১ অংশ 
সুজন ১ ঘন্টায় করে কাজের ১/৪ অংশ।

বিজন ৫ ঘন্টায় করে কাজের ১ অংশ 
বিজন ১ ঘন্টায় করে কাজের ১/৫ অংশ

তারা সুজন একসাথে করে ১/৪ + ১/৫  = ৫+৪/২০ অংশ 
= ৯/২০ অংশ।

দুই ঘন্টা কাজ করার পর কাজ=৯/২০ × ২ অংশ = ৯/১০ অংশ

সুতরাং, কাজ বাকি থাকে = ১–৯/১০ অংশ = ১/১০ অংশ।

বিজনের ১ অংশ করতে লাগে ৫ ঘন্টা 
বিজনের ১/১০ করতে লাগে ৫× ১/১০ ঘন্টা = ১/২ ঘন্টা

আমরা জানি,
১ ঘন্টা = ৬০ মিনিট

সুতরাং, ১/২ ঘন্টা = ১/২× ৬০ মিনিট
                      = ৩০ মিনিট।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions