নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে?

A টাচ স্ক্রীন

B প্রিন্টার

C মাউস

D মাইক্রোফোন

Solution

Correct Answer: Option A

- টাচ স্ক্রিন হলো এমন একটি ডিসপ্লে ডিভাইস যা ব্যবহারকারীদের আঙুল বা স্টাইলাসের স্পর্শের মাধ্যমে ইনপুট দিতে সাহায্য করে।
- একই সাথে এটি ডিসপ্লেতে ভিজ্যুয়াল বা দৃশ্যমান ফলাফল প্রদর্শন করে, যা আউটপুট ডিভাইসের কাজ।
- তাই একই সাথে তথ্য গ্রহণ (Input) এবং ফলাফল প্রদর্শন (Output) করার ক্ষমতার কারণে টাচ স্ক্রিনকে ইনপুট-আউটপুট উভয় ডিভাইস বলা হয়
- অন্যদিকে প্রিন্টার একটি আউটপুট ডিভাইস কারণ এটি কম্পিউটারের ডিজিটাল তথ্য কাগজে ছাপায়।
- মাউস একটি ইনপুট ডিভাইস যা কার্সার নাড়াচাড়ার মাধ্যমে কম্পিউটারকে নির্দেশনা দেয়।
- মাইক্রোফোন একটি ইনপুট ডিভাইস যা শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে কম্পিউটারে পাঠায়।
- কিছু সাধারণ ইনপুট-আউটপুট (I/O) ডিভাইসের উদাহরণ হলো: মডেম (Modem), হেডসেট (Headset), ফ্যাক্স মেশিন (Fax Machine) এবং নেটওয়ার্ক কার্ড।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions