সরাসরি মূল কন্টেন্টে যান

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- [করতোয়া] ২৪.০২.২০১২

৭৯ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
- ১৯৫৩ সালে তদানীন্তন পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা কর্তৃক রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় দেশের প্রথম কাগজের কল 'কর্ণফুলী পেপার মিলস' প্রতিষ্ঠিত হয়।
- কর্ণফুলী পেপার মিলস শিল্প আইনের অধীনে নিবন্ধিত প্রথম কাগজশিল্প যা একসময় এশিয়ার সর্ববৃহৎ কাগজ-কল হিসেবে পরিচিত ছিল।
- এই কারখানাটি স্থাপনে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জার্মানি, সুইডেন এবং ইতালির প্রযুক্তি ও সহায়তা নেওয়া হয়েছিল।
- কাঁচামাল হিসেবে এই মিলে প্রধানত বাঁশ ও নরম কাঠ ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয়।
ব্যাখ্যা (Explanation)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৯৬৬ সালের ১৮ নভেম্বর চট্টগ্রাম জ্রলার হাট হাজারীতে প্রতিষ্ঠিত হয় । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন ড আজিজুর রহমান মল্লিক ।
ব্যাখ্যা (Explanation)
সাফ গেমস এর নাম ২০০৬ সালে এসএ গেমস (সাউথ এশিয়ান গেমস ) করা হয় । প্রতি ২ বছর অন্তর সাফ গেমস অনুষ্ঠিত হয় .১৯৮৪ সালে নেপালের কাঠমন্ডুতে প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ।ঢাকার প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে ।
ব্যাখ্যা (Explanation)
আওয়ামী লীগ , কৃষক শ্রমিক পার্টি , নেজাম এ ইসলাম , বামপন্থী , গণতন্ত্রী এই চারটি দলের সমন্বয়ে ৪ ডিসেম্বর ১৯৫৩ সালে যুক্তফ্রন্ট গঠিত হয় । ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনী মেনিফেস্টো ২১ দফার প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা । যুক্তফ্রন্ট নির্বাচনে ২২৩ টি আসন লাভ করে ।
ব্যাখ্যা (Explanation)
-মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দীন মুহাম্মদ বাবর । 
-মোগল সাম্রাজ্য ১৫২৬ সালে প্রতিষ্ঠিত হয় । 
-রুশ - তুর্কিস্তানের অন্তর্গত ফারগানায় মোগল সম্রাট বাবরের পৈতৃক নিবাস ছিল।
-বাবর বারো বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন ।
ব্যাখ্যা (Explanation)
আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (জুন ১০, ১৯৪২ - জানুয়ারি ২০, ১৯৬৯) একজন শহীদ ছাত্রনেতা; তিনি আইয়ুব খানের পতনের দাবীতে মিছিল করার সময় জানুয়ারি ২০, ১৯৬৯ সালে পুলিশের গুলিতে নিহত হন। তবে তিনি সর্বসমক্ষে শহীদ আসাদ নামেই অধিক পরিচিত ব্যক্তিত্ব।
ব্যাখ্যা (Explanation)
১২ মাসে বছর ও ৩০ দিনে মাস এ গণনাটি মিশরীয়দের । মিশরীয়রা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন । স্থাপত্য ক্ষেত্রে অন্যতম অবদান পিরামিড ,ভাস্কর্য শিল্পের ক্ষেত্রে স্ফিংস্মুরতি । কারুশিল্পের মধ্যে কম্বল , পরদা ,কুশন ইত্যাদি । নগর সভ্যতার বিকাশের শুরুতে মিশরীয়রা লিখন পদ্ধতির উদ্ভাবন করেছেন ।
ব্যাখ্যা (Explanation)
আমরা জানি , কোন স্থান থেকে পূর্ব দিকে গেলে ১⁰=৪ মিনিট যোগ হয় ।
∴ ১৮০⁰ =(৪× ১৮০)
           =৭২০ মিনিট
           =(৭২০÷৬০) [৬০ মিনিত=১ ঘণ্টা]
           =১২ ঘণ্টা

∴ শনিবার সকাল ১০ টার সাথে ১২ ঘণ্টা যোগ করলে শনিবার রাত ১০ টা হবে

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
বিশ্বের বৃহত্তম দ্বীপ এর নাম গ্রিনল্যান্ড । এর আয়তন ২১,৭৫,৬০০ বর্গকিমি । গ্রিনল্যান্ড দ্বীপটি আর্কটিক -আটলান্টিক মহাসগরের মধ্যে অবস্থিত । গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা হল ডেনমার্ক
ব্যাখ্যা (Explanation)
বস্তুর ওজন পৃথিবীর অভিকর্ষজ তরণ g এর উপর নির্ভরশীল । মেরু অঞ্চলে g এর মান সবচেয়ে বেশি ,বিষুবীয় অঞ্চলে g এর মান মেরু অঞ্চলের তুলনায় কম । যেহেতু g এর মান বাড়লে ওজন বাড়বে এবং g এর মান কমলে ওজন কমবে । সেহেতু মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হবে। পাহাড়ে বা খনির ভিতরে বস্তুর ওজন মেরু অঞ্চলের তুলনায় কম । পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য । পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল কমে যায় .
ব্যাখ্যা (Explanation)
সূর্যে শক্তি তৈরি হচ্ছে পারমাণবিক শক্তি প্রক্রিয়ায় । সূর্যের গ্যাসপিণ্ডের প্রধান উপাদান হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম । সাধারণত চারটি হাইড্রোজেন পরমাণু ফিউশন প্রক্রিয়ায় একটি হিলিয়াম নিউক্লিয়াসে পরিণত হয় এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় । এ শক্তিই সূর্যের শক্তির প্রধান উৎস ।
ব্যাখ্যা (Explanation)
কোটি কোটি বছর আগে গাছগাছড়া , জীবজন্তু ইত্যাদি ভুমিকম্পনের নানা প্রাকৃতিক বিপর্যয়ের ফেল ভূ - অভ্যন্তরে চাপা পড়ে যায় এবং ভূ -অভ্যন্তরের প্রচণ্ড তাপ ও চাপে এসব পদার্থের জৈব বিধ্বংসী পাতন ঘটে এবং পেট্রোলিয়াম কয়লা ও প্রাকৃতিক গ্যাস আকারে ভূ -অভ্যন্তরে অবস্থান করে । বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানী নয় ,কারণ এটি গাজন প্রক্রিয়ায় উৎপন্ন করা হয় ।
ব্যাখ্যা (Explanation)
যে মাটিতে শতকরা ৭০ ভাগ বা তারও বেশি বালি কণা থাকে তাকে বেলে মাটি বলে । মরুভূমি , চরাঞ্চল ও সমুদ্র উপকুলে বেলে মাটি দেখা যায় । বেলে মাটির কনাগুলু বড় বড় । এই মাটির পানি ধারণ ক্ষমতা কম ।মাটির ছিদ্র বেশি হবার কারণে পানি তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং অধিক পরিমাণে বায়ু চলাচল করে । এতে জৈব পদার্থ নেই । বেলে মাটি কৃষিকাজে উপযোগী নয় । বালির কণা মিহি হলে এবং মাটিতে প্রচুর গোবর , কম্পোসট ,সবুজ সার ইত্যাদি প্রয়োগ করলে চিনা , কাউন ,ফুটি ,তরমুক ,আলু প্রভৃতি চাষ করা যায়
ব্যাখ্যা (Explanation)
⇒ যেকোনো দেশের প্রাকৃতিক পরিবেশের সঠিক ভারসাম্য বজায় রাখা, জলবায়ু পরিবর্তন রোধ করা এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য সেই দেশের মোট ভূমির অন্তত ২৫ শতাংশ (২৫%) বনভূমি থাকা অপরিহার্য।
⇒ পর্যাপ্ত বনভূমি নিয়মিত বৃষ্টিপাত ঘটাতে, মাটির ক্ষয় রোধ করতে এবং বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমিয়ে অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে।
⇒ দুঃখজনকভাবে, বাংলাদেশে বর্তমানে মোট আয়তনের তুলনায় বনভূমির পরিমাণ এই আদর্শ মাত্রার (২৫%) চেয়ে অনেকটাই কম।
ব্যাখ্যা (Explanation)
প্রাণী দেহের অগ্নাশয় হতে আমিষ , শ্বেতসার ও চর্বি জাতীয় খাদ্য হজমকারী এনজাইম নিঃসৃত হয় । গ্লুকানন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে । ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমান হ্রাস করে । এভাবে উভয়ে মিলে প্রয়োজনীয় গ্লুকোজের মাত্রা ঠিক রাখে । ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ।
ব্যাখ্যা (Explanation)
- কম্পিউটারের বাহ্যিক আকৃতিসম্পন্ন সকল যন্ত্র,যন্ত্র্রাংশ ও ডিভাইস সমূহকে হার্ডওয়্যার বলে।
- কম্পিউটারের হার্ডওয়্যারকে ‍তিন ভাগে ভাগ করা যায়।ইনপুট যন্ত্রপাতি (কী বোর্ড,মাউস,জয়স্টিক,ডিস্ক,স্ক্যানার,কার্ড ‍রিডার,ডিজটাল ক্যামেরা,মাইক্রোফোন,অপটিক্যাল বা আলোকীয় বর্ণ রিডার,ভিজুয়াল ডিসপ্লে ইউনিট                 ইত্যাদি);সিস্টেম ইউনিট (মাইক্রোপ্রসেসর,র‌্যাম,হার্ডডিস্ক,ফ্লপি ডিস্ক,মাদার বোর্ড,পাওয়ার স্লে ইত্যাদি) এবং আউটপুট যন্ত্রপাতি(মনিটর,প্রিন্টার ,স্পিকার ইত্যাদি)।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
জাতিসংঘ হল বিশ্বের স্বাধীন দেশসমূহের সর্ববৃহৎ বিশ্ব সংগঠন । বিশ্ব শান্তি এবং অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধনের লক্ষ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় .১৯৪৫ সালের ২৫ অক্টোবর ৫১ টি সদস্য রাষ্ট্র নিয়ে এর আবির্ভাব এবং বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩ টি
ব্যাখ্যা (Explanation)
১৯৯২ সালে বাংলাদেশ সরকার জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করেন । পতিবেশের সকল উপাদান একে অপরের সম্পূরক ও সহযোগী হিসাবে বিদ্যমান থাকলে পরিবেশের ভারসাম্য কখনো নষ্ট হবে না । কিন্তু প্রাক্রিতিকভাবে মাটি ,পানি ,বায়ু ,শব্দ দূষণ দ্বারা পরিবেশের ভারসাম্য নষ্ট হয় । পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশ সরকার ১৯৮৯ সালের ৩ আগস্ট পরিবেশ ও বন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে ।
ব্যাখ্যা (Explanation)
পৃথিবী সৌরজগতের একমাত্র জীবন্ত গ্রহ । পৃথিবী ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৭ সেকেন্ডে সূর্যকে একবার প্রদক্ষিণ করে । পৃথিবীর আয়তন ৫১ কোটি ৬৬ হাজার বর্গ কিমি । পৃথিবীর একমাত্র উপগ্রহ হল চাঁদ ।পৃথিবী থেকে চন্দ্রের গড় দূরত্ব ৩,৮৪ ,৪০০ কিমি
ব্যাখ্যা (Explanation)
আমিষের অভাবে শিশুদের মেরাসমাস ও কোয়াশিয়কর এ দুটি মারাত্মক রোগ হয় । জীবদেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধনের জন্য আমিষ খুব গুরুত্বপূর্ণ । মাছ ,মাংস , ডিম ,দুধ , ডাল ,বাদাম ইত্যাদিতে প্রচুর পরিমাণে আমিষ থাকে ।
ব্যাখ্যা (Explanation)
ভিটামিন "এ" এর অভাবে রাতকানা রোগ হয় । ভিটামিন "বি" এর অভাবে বেরিবেরি রোগ হয় । ভিটামিন "সি" এর অভাবে স্কার্ভি রোগ হয় । ভিটামিন "ডি" এর অভাবে রিকেটস রোগ হয় ।
ব্যাখ্যা (Explanation)
HIV এর পূর্ণরূপ Human Immunodeficiency Virus .অর্থাৎ HIV এক ধরণের ভাইরাস । শরীরে HIV পজেটিভ হলে AIDS রোগ হয় ।
ব্যাখ্যা (Explanation)
সিএফসি এর পূর্ণরূপ হল ক্লোরোফ্লোরোকার্বন ।এটি রেফ্রিজেটর থেকেও নির্গত হয় । এ গ্যাস উরধ বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ফুটু করে দেয় । ফলে সূর্যের অতি বেগুনী রশ্মি পৃথিবীতে এসে পৌঁছে । ফলে মানুষের চর্ম রোগ হয় ।
ব্যাখ্যা (Explanation)
বিশুদ্ধ নাইট্রোজেন স্বাভাবিক অবস্থায় বর্ণহীন, গন্ধহীন ও স্বাদবিহীন। নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় ধরনের দ্বিপরমাণুক গ্যাস। পৃথিবীর বায়ুমণ্ডলে আয়তনের হিসাবে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০৯ শতাংশ
ব্যাখ্যা (Explanation)
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য বায়ু থেকে গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড , এ প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতির সাহায্যে তার কোষস্থ পানি ও অন্যান্য জৈব রাসয়নিক পদার্থের সাথে কার্বন ডাই অক্সাইডের এর বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং উপজাত হিসেবে অক্সিজেন ত্যাগ করে ।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
ইরানি বিপ্লব হচ্ছে ১৯৭৯ সালে ঘটা একটি যুগান্তকারী বিপ্লব যেটা ইরানকে পাশ্চাত্যপন্থি দেশ থেকে ইসলামি প্রজাতন্ত্রে পরিণত করে। ইরানের ইসলামি বিপ্লবের নায়ক রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।