Solution
Correct Answer: Option B
উক্তি পরিবর্তনের নিয়ম:
১. উদ্ধরণি চিহ্ন (‘ ’/“ ”) তুলে দিতে হবে এবং প্রথম উদ্ধরণ চিহ্নের জায়গায় ‘যে’ সংযোজক অব্যয় বসাতে হবে। যেমন-
- প্রত্যক্ষ : রিপন বলল, ‘আমি খেলছি।’
- পরোক্ষ : রিপন বলল যে, সে খেলছে।
২. প্রয়োজন অনুযায়ী সর্বনামের পরিবর্তন করতে হয়। যেমন-
- প্রত্যক্ষ : রিপন বলল, ‘আমি খেলছি।’
- পরোক্ষ : রিপন বলল যে, সে খেলছে।
৩. প্রয়োজন অনুযায়ী ক্রিয়াপদের পরিবর্তন করতে হবে। যেমন-
- খোকন বলল, ‘আমি খাচ্ছি।’
- খোকন বলল যে, সে খাচ্ছে।
৪. প্রত্যক্ষ উক্তিতে কোন চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে উক্তির কালের কোনো পরিবর্তন হয় না। যেমন-
- শিক্ষক বলেছিলেন, ‘সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে।’
- শিক্ষক বলেছিলেন যে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে।