নিচের কোনটি বহুবচন নির্দেশক শব্দ নয়?

A     আবলি

B    মহল

C    পাল

D     জন

Solution

Correct Answer: Option D

- বাংলা ব্যাকরণে বহুবচন বোঝাতে বিভিন্ন সমষ্টিবাচক শব্দ বা প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন: আবলি, মহল, পাল ইত্যাদি বহুবচন নির্দেশক শব্দ।
- 'জন' শব্দটি বহুবচন নির্দেশক নয়; এটি মূলত সংখ্যার বা পদের সাথে যুক্ত হয়ে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা প্রাণীকে বোঝাতে নির্দেশক হিসেবে ব্যবহৃত হয় (যেমন: একজন, পাঁচজন)। বহুবচন বোঝানোর জন্য সমষ্টিবাচক শব্দ হিসেবে 'গণ' ব্যবহৃত হয় (যেমন: দেবগণ, জনগণ)।
• উদাহরণ: রচনাবলি, হস্তীপাল, সুধীমহল।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- আবলি: এটি সমষ্টি বা সমূহ বোঝাতে ব্যবহৃত বহুবচনবোধক প্রত্যয় (যেমন: গ্রন্থাবলি, পদাবলি)।
- মহল: এটি ব্যক্তিবাচক শব্দের বহুবচন করতে ব্যবহৃত হয় (যেমন: সুধীমহল)।
- পাল: জন্তু বা প্রাণীর বহুবচন বা দল বোঝাতে ব্যবহৃত হয় (যেমন: গরুর পাল, হস্তীপাল)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 87
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
সমাস
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions