দুই হাজার ছয়শত টাকা তিন জনের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির চেয়ে দ্বিগুণ টাকা পেল এবং দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির ১/১০ গুণ টাকা পেল। তৃতীয় ব্যক্তি কত টাকা পেল?

A ১৮০০

B ১৬২৫

C ২০০০

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option C

মনে করি,
তৃতীয় ব্যক্তি পেল = ‘ক’ টাকা

প্রশ্নানুসারে,
দ্বিতীয় ব্যক্তি পেল = ক এর $\frac{১}{১০}$ অংশ = $\frac{ক}{১০}$ টাকা
প্রথম ব্যক্তি পেল = দ্বিতীয় ব্যক্তি $\times$ ২ = $\frac{ক}{১০} \times ২$ = $\frac{ক \times ২}{১০}$ = $\frac{ক}{৫}$ টাকা

শর্তমতে,
প্রথম ব্যক্তির টাকা + দ্বিতীয় ব্যক্তির টাকা + তৃতীয় ব্যক্তির টাকা = ২৬০০
বা, $\frac{ক}{৫} + \frac{ক}{১০}$ + ক = ২৬০০
বা, $\frac{২ক + ক + ১০ক}{১০}$ = ২৬০০ [লসাগু ১০]
বা, $\frac{১৩ক}{১০}$ = ২৬০০
বা, ১৩ক = ২৬০০ $\times$ ১০ [আড়গুণন করে]
বা, ক = $\frac{২৬০০ \times ১০}{১৩} $
বা, ক = ২০০ $\times$ ১০
$\therefore$ ক = ২০০০
সুতরাং, তৃতীয় ব্যক্তি পেল = ২০০০ টাকা।


শর্টকাট টেকনিক:
২য় ব্যক্তি ৩য় ব্যক্তির $\frac{১}{১০}$ অংশ পায়।
অর্থাৎ, ৩য় ব্যক্তি : ২য় ব্যক্তি = ১০ : ১
আবার, ১ম ব্যক্তি ২য় ব্যক্তির দ্বিগুণ পায়।
অর্থাৎ, ২য় ব্যক্তি : ১ম ব্যক্তি = ১ : ২ [যেহেতু ১ এর দ্বিগুণ ২]
এখন অনুপাতগুলোকে সাজালে পাই,
৩য় : ২য় : ১ম = ১০ : ১ : ২
অনুপাতের রাশিগুলোর যোগফল = ১০ + ১ + ২ = ১৩
$\therefore$ ৩য় ব্যক্তি পাবে = ২৬০০ এর $\frac{১০}{১৩}$ টাকা
= ২০০ $\times$ ১০ টাকা
= ২০০০ টাকা।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
গণিত
বৃত্ত ও ঘনবস্তু
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
ব্যাচ-১/পরীক্ষা- ৫১
কোর্স নামঃ সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)
৯০০ পেইজের সম্পূর্ণ বই শেষ করা হবে।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা সাহিত্য সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-২৫
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
পরীক্ষা-২৩ ও পরীক্ষা-২৪ এর সিলেবাস থেকে (৫০টি প্রশ্ন)
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions