Solution
Correct Answer: Option D
ব্যক্তি বা বস্তু নির্দেশক সর্বনামকেই ব্যাকরণে পক্ষ বা পুরুষ বলে। পুরুষ প্রধানত তিন প্রকার:
• উত্তম পুরুষ: স্বয়ং বক্তাই উত্তম পুরুষ। যেমন: আমি, আমরা, আমার।
• মধ্যম পুরুষ: প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাকে মধ্যম পুরুষ বলে। যেমন: তুমি, তোমরা, আপনি।
• প্রথম বা নাম পুরুষ: অনুপস্থিত বা পরোক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীই নাম পুরুষ। যেমন: সে, তারা, তিনি, যেকোনো নাম ইত্যাদি।
যেহেতু 'সে' দ্বারা একজন অনুপস্থিত বা পরোক্ষ ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তাই এটি প্রথম পুরুষ বা নাম পুরুষ।