বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য ধারার প্রাচীনতম কাব্য 'মনসামঙ্গল' । সাপের দেবী মনসার স্তব, স্তুতি, কাহিনী ইত্যাদি নিয়ে রচিত কাব্য মনসামঙ্গল। 'মনসামঙ্গল' কাব্যের অপর নাম 'পদ্মাপুরাণ' ।
মনসামঙ্গল কাব্যের আদি কবি - কানাহরি দত্ত;
শ্রেষ্ঠ কবি হিসাবে বিবেচনা করা হয় - দ্বিজ বংশীদাশকে।
এই কাব্যের চরিত্রঃ বেহুলা, দেবী মনসা, লক্ষীন্দর, চাঁদ সওদাগর প্রমুখ।
পদ্মা নিয়ে সব একসাথে মনে রাখুন--
- পদ্মাবতী (কাব্য): আলাওল
- পদ্মাবতী (নাটক): মধুসূদন দত্ত
- পদ্মাবতী (সমালোচনামূলক): সৈয়দ আলী আহসান
- পদ্মা নদীর মাঝি (উপন্যাস): মানিক বন্দোপাধ্যায়
- পদ্মা মেঘনা যমুনা (উপন্যাস): আবু জাফর শামসুদ্দীন
- পদ্মাপার (নাটক): জসীম উদদীন
- পদ্মগোখরা (গল্পগ্রন্থ): কাজী নজরুল ইসলাম
- পদ্মরাগ(উপন্যাস): বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
- পদ্মাপুরাণ(মঙ্গলকাব্য): বিজয়গুপ্ত।