‘ম’ - এর পরে অন্তঃস্থ ধ্বনি (য, র, ল, ব) কিংবা উষ্ম ধ্বনি (শ, ষ, স, হ) থাকলে ‘ম’ - এর জায়গায় ‘ং’ হয়।
- সম + যম = সংযম ;সম + বাদ = সংবাদ; সম + রক্ষণ = সংরক্ষণ; সম + লাপ = সংলাপ ;সম + শয় = সংশয়; সম + সার = সংসার ;সম + হার = সংহার ;বারম + বার = বারংবার; কিম + বা = কিংবা; সম + বরণ = সংবরণ; সম + যোগ = সংযোগ; সম + যোজন = সংযোজন; সম + শোধন = সংশোধন; সর্বম + সহা = সর্বংসহা; স্বয়ম + বরা = স্বয়ম্বরা;
-উল্লেখ্য, এই নিয়মের একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম - সম + রাট = সম্রাট।