একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা ১০ মিটার বেশি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৬০০ বর্গমিটার হলে, ইহার পরিসীমা কত?

A 140 মিটার

B 110 মিটার

C 100 মিটার

D 120 মিটার

Solution

Correct Answer: Option B

মনেকরি,
আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার
এবং দৈর্ঘ্য = 2x +10 মিটার।
∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ( 2x +10)  × x
                                    = 2x2 +10x
শর্তমতে,
      2x2 +10x = 600
বা, 2x2+10x - 600 = 0
বা, x2 +5x - 300  = 0
বা, x2 +20x- 15x - 300 = 0
বা, x(x + 20) -15 (x + 20) = 0
বা,   (x + 20) (x -15) = 0
হয়,                                                  অথবা,
 x + 20= 0                                            x - 15 = 0 
 x = -20 [ গ্রহণযোগ্য নয় ]                     x = 15 

আয়তক্ষেত্রের প্রস্থ = 15 মিটার
∴ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 15 ×2 +10 = 40 মিটার

সুতরাং, আয়তক্ষেত্রের পরিসীমা = 2(15 +40) = 110 মিটার
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions