চা বাগানের শ্রমিকদের জীবনযাত্রা নিয়ে রচিত গ্রন্থ-

A নিরন্তর ঘণ্টাধ্বনি

B কাঁটাতারে প্রজাপতি

C কাঠকয়লার ছবি

D যাপিত জীবন

Solution

Correct Answer: Option C

- ‘কাঠকয়লার ছবি’ উপন্যাসটি চা বাগানের শ্রমিকদের জীবনযাত্রা নিয়ে বাংলাদেশের প্রখ্যাত নারী ঔপন্যাসিক সেলিনা হোসেন রচনা করেন।
 
তার রচিত অন্যান্য উপন্যাসঃ
- ‘জলোচ্ছ্বাস' (১৯৭২): দক্ষিণ বাংলার মেঘনা, তেঁতুলিয়া, আগুনমুখা, কাজল নদীর কূলে প্রতিকূল প্রকৃতি ও সামাজিক ত অপশক্তির বিরুদ্ধে সংগ্রামশীল মানুষের জীবনধারা এক উপন্যাসের আলেখ্য।

- ‘হাঙর নদী গ্রেনেড' (১৯৭৬): এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। ১৯৭২ সালে এ ঘটনা নিয়ে তিনি গল্প লেখেন। পরবর্তীতে এটি উপন্যাসে রূপান্তরিত করেন।

- 'যাপিত জীবন' (১৯৮১): এ উপন্যাসে ১৯৪৭-৫২ সালের ভাষা আন্দোলনের যাবতীয় ঘটনা কেন্দ্রীয় চরিত্র জাফর এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। উপন্যাস

- ‘পোকামাকড়ের ঘরবসতি (১৯৮৬): বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নাফ নদীর তীরবর্তী শাহপরী দ্বীপ নামক এক ছোট দ্বীপের ধীবর শ্রেণির মানুষের জীবন সংগ্রাম এর বাস্তব রূপায়ণ। চরিত্র: মালেক, সাফিয়া ।

- ‘নিরন্তর ঘণ্টাধ্বনি’ (১৯৮৭): চল্লিশের দশকের পটভূমিতে রচিত ।

- ‘কাঁটাতারে প্রজাপতি' (১৯৮৯): নাচোলের তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত।

‘কাকতাড়ুয়া’ (১৯৯৬): এটি শিশুতোষ উপন্যাস। এটি বুধা নামে এক এতিম সাহসী কিশোর মুক্তিযোদ্ধার কাহিনী ।

‘যুদ্ধ' (১৯৯৮): ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। এ উপন্যাসে ১১ নম্বর সেক্টরের নারী মুক্তিযোদ্ধা বীর প্রতীক তারামন বিবির প্রসঙ্গ এসেছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions