-কবি বিষ্ণু দে টি.এস.এলিয়টের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন।
- প্রাচ্য ও পাশ্চাত্য মিথের সাথে মার্কসীয় তত্ত্বকে সাহিত্যে উপস্থাপন করেছেণ বলে তাকে ‘মার্কসিস্ট’ কবি বলা হয়।
-পিতা অবিনাশ চন্দ্র দে কবিকে সাহিত্য মনস্ক করে তোলেন। প্রথম দিকে বিষ্ণু দে শ্যামল রায় ছদ্মনামে কল্লোল এবং মহাকাল পত্রিকায় কবিতা লিখতেন।
-বিষ্ণু দের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ “উর্বশী ও আর্টেমিস” ১৯৩২ সালে প্রকাশিত হয় ।
-তাঁর সর্বশেষ কাব্যগ্রন্থ - “আমার হৃদয়ে বাঁচো” (১৯৮১)। কাব্যগ্রন্থটির নামকরণ করেন কবিবন্ধু বিরাম মুখোপাধ্যায়। তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ - “স্মৃতি সত্তা ভবিষ্যৎ” ১৯৬৩ খ্রিস্টাব্দে প্রকাশিত।
-বিষ্ণু দে ‘কবিতা’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদনা করেন।