দীনবন্ধু মিত্রের প্রথম প্রকাশিত নাটক কোনটি?

A লীলাবতী

B নবীন তপস্বিনী

C কমলে কাহিনী

D নীল দর্পণ

Solution

Correct Answer: Option D

দীনবন্ধু মিত্রের প্রথম প্রকাশিত ও সার্থক নাটক হলো ‘নীল দর্পণ’। এটি ১৮৬০ সালে ঢাকা থেকে প্রকাশিত হয়। নাটকটি মেহেরপুর অঞ্চলের নীলকর সাহেবদের অকথ্য নির্যাতন এবং নীলচাষিদের প্রতিবাদের পটভূমিকায় রচিত। এই নাটকটি বাংলা সাহিত্যের ইতিহাসে একটি মাইলফলক, কারণ এটি কেবল একটি সাহিত্যকর্মই ছিল না, বরং নীল বিদ্রোহের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে কাজ করেছিল।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই নাটকটিকে হ্যারিয়েট বিচার স্টো-এর বিখ্যাত উপন্যাস ‘আঙ্কল টমস কেবিন’-এর সাথে তুলনা করেছেন। নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত (নাম দেন *The Indigo Planting Mirror*), যদিও রেভারেন্ড জেমস লঙের নামে এটি প্রকাশিত হয়েছিল এবং এর জন্য জেমস লঙকে কারাবরণ করতে হয়েছিল।

প্রশ্নের সাথে সম্পর্কিত তথ্যগুলো:
* দীনবন্ধু মিত্র ছিলেন ঊনবিংশ শতাব্দীর বাংলা নাট্য সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার।
* বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁকে 'রসিকচূড়ামণি' উপাধিতে ভূষিত করেন।
* তাঁর সাহিত্যকর্মে সমসাময়িক সমাজের বাস্তব চিত্র এবং হাস্যরসের অপূর্ব সংমিশ্রণ ঘটেছে।
* রায়বাহাদুর উপাধি পেলেও তিনি ছিলেন সত্যিকার অর্থে ‘দীনবন্ধু’ বা গরিবের বন্ধু।

• দীনবন্ধু মিত্র রচিত নাটক ও প্রহসন:
* নীল দর্পণ (১৮৬০) - প্রথম নাটক,
* নবীন তপস্বিনী (১৮৬৩),
* সধবার একাদশী (১৮৬৬),
* বিয়ে পাগলা বুড়ো (১৮৬৬),
* লীলাবতী (১৮৬৭),
* জামাই বারিক (১৮৭২),
* কমলে কামিনী (১৮৭৩),
* দ্বাদশ কবিতা (১৮৭২ - এটি একটি কাব্যগ্রন্থ)।

• জেনে রাখা ভালো:
* ‘নীল দর্পণ’ নাটকটি বাংলা পেশাদার রঙ্গমঞ্চে বা 'ন্যাশনাল থিয়েটারে' অভিনীত প্রথম নাটক (১৮৭২ সালে)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions