Solution
Correct Answer: Option C
১৯২৪ সালে পেরু যাওয়ার পথে অসুস্থ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে কিছুদিন অবস্থান করেন। সেখানে তাঁর আতিথ্য গ্রহণ করেন বিদুষী নারী ভিক্টোরিয়া ওকাম্পো। কবি তাকে ভালোবেসে 'বিজয়া' নাম দিয়েছিলেন। এই বিদুষী নারীর যত্ন ও আতিথেয়তায় মুগ্ধ হয়ে কবি তাঁর ১৯২৫ সালে প্রকাশিত ‘পূরবী’ কাব্যগ্রন্থটি তাঁকে উৎসর্গ করেন।
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থঃ
- বনফুল (১৫ বছর বয়সে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ),
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- বলাকা,
- গীতাঞ্জলি,
- পুনশ্চ,
- শেষ লেখা (মৃত্যুর পরে প্রকাশিত)।
• 'পূরবী' নামে অন্য লেখকের সাহিত্যকর্মঃ
- ‘পূরবী’ নামে সত্যেন্দ্রনাথ দত্তের একটি কবিতার বই রয়েছে।
- ‘পূরবী’ নামে বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের একটি গল্পগ্রন্থ রয়েছে।