Solution
Correct Answer: Option A
- গঠনমূলক দিক দিয়ে শব্দকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যেমন:
মৌলিক শব্দ:
- যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
- উদাহরণ: গোলাপ, লাল, নাক।
সাধিত শব্দ:
- যেসব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে।
- উদাহরণ: চাঁদমুখ (চাঁদ + মুখ), নীলাকাশ (নীল + আকাশ)।