ব্যায়ামে শরীর ভালো থাকে- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
A করণে ৭মী
B কর্মে ৭মী
C অপাদানে ৭মী
D অধিকরণে ৭মী
Solution
Correct Answer: Option A
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। - ক্রিয়াপদকে 'কিসের দ্বারা' বা 'কি উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তাই করণ কারক। - যেমন: ব্যায়ামে শরীর ভালো থাকে। প্রদত্ত বাক্যের ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় 'কি উপায়ে শরীর ভালো থাকে?' তাহলে উত্তর পাই 'ব্যায়ামে'। - সুতরাং 'ব্যায়াম' করণ কারক এবং এর সাথে ৭মী বিভক্তি (ব্যায়াম+এ) যুক্ত হয়ে করণে ৭মী হয়েছে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
কোর্স নামঃ
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ১৮ • বাংলা: ২৫ • ইংরেজি: ২৫ • গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০ • সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০