সরাসরি মূল কন্টেন্টে যান

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ- ২০১৮ [৩য় পর্যায় - ২] ২১.০৬.২০১৯

৭৬ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
- জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইনি পরামর্শ দেওয়ার লক্ষ্যে ১৯৪৫ সালে International Court of Justice (ICJ) গঠিত হয়।
- এটি ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে।
- নেদারল্যান্ডের হেগ শহরে ICJ এর সদর দপ্তর অবস্থিত।
- এর সভাপতির মেয়াদ ৩ বছর।
- এর বিচারক ১৫ জন।
- বিচারক নিয়োগ পদ্ধতি Permanent Court of Justice এর তালিকার আলোকে সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের সম্মতিতে ৪ জন -জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ টি দেশ হতে, ৪ জন এশিয়া, ৩ জন ইউরোপ, ২ জন ল্যাটিন আমেরিকা, ২ জন আফ্রিকা হতে।
- বিচারকদের পদের মেয়াদ ৯ বছর।
- এর কার্যাবলি বিভিন্ন সন্ধি ও চুক্তির ব্যাখ্যা দেয়।
- জাতিসংঘ সনদের ৯৩ অনুচ্ছেদ বলে গঠন এবং ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতিসংঘের সকল সদস্য আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য ।
ব্যাখ্যা (Explanation)

'Competent' শব্দের অর্থ হল দক্ষ।

এটি এমন একজন ব্যক্তিকে বোঝায় যে কোনও নির্দিষ্ট কাজ বা দায়িত্ব সম্পাদন করার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান অর্জন করেছে।

উদাহরণস্বরূপ, একজন দক্ষ ডাক্তার একজন রোগীর চিকিৎসা করার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান অর্জন করেছে। একজন দক্ষ প্রকৌশলী একটি নির্মাণ প্রকল্প পরিচালনা করার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান অর্জন করেছে।

Competent শব্দটিকে বাংলায় বিভিন্নভাবে অনুবাদ করা যেতে পারে, যেমন দক্ষ, যোগ্য, পারদর্শী, দক্ষতাসম্পন্ন ইত্যাদি।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
কোয়াশিয়রকর হলো শিশুদের প্রোটিনের অভাবজনিত একটি রোগ। সাধারণত দুই বছর বয়সকালে শিশুদের প্রোটিনের বা আমিষের অভাব দেখা দিলে এ রোগ হয়ে থাকে। এ রোগের লক্ষণ হলো:
১. চুলের রং পরিবর্তিত হয়ে বাদামি হয়ে যায়;
২. দেহের বৃদ্ধি হয় না;
৩. পেশি ক্ষয় পেতে থাকে অথচ দেহে কিছু চর্বি জমা থাকে এবং
৪. পানি জমে শরীর ফুলে যায়।
প্রতিকার : প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়ানোর মাধ্যমে শিশুদের এ রোগ প্রতিরোধ করা যায়।
ব্যাখ্যা (Explanation)
Mankind=the human race =মানবজাতি
ব্যাখ্যা (Explanation)
-নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ব্রিক্স দেশসমূহ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক অতীতে ব্যাঙ্কটি ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাঙ্ক নামে পরিচিত ছিল। 
-এর সদর দপ্তর অবস্থিত চীনের সাংহাই।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
গৌড়রাজা শশাঙ্কের মৃত্যুর পর ৬৩৭-৭৫০ খ্রি. (৭ম-৮ম শতক) পর্যন্ত প্রায় ১০০ বছর ইতিহাসে ‘মাৎস্যন্যায়’ নামে পরিচিত। শাব্দিক অর্থে মাৎস্যন্যায় বলতে বড় মাছ কর্তৃক ছোট মাছ ধরে ধরে খেয়ে ফেলা বুঝালেও আভিধানিক অর্থে নৈরাজ্য, অরাজকতা বা বিশৃঙ্খলাপূর্ণ সামাজিক অবস্থাকে বোঝায়। প্রকৃতপক্ষে এ দীর্ঘদিন ছিল শাসনবিহীন সময়কাল। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল সিংহাসনে আরোহণের পূর্ব পর্যন্ত এ অবস্থা বিরাজমান ছিল।
ব্যাখ্যা (Explanation)
‘লোকটি দরিদ্র কিন্তু সৎ’ - এ বাক্যে কিন্তু অব্যয়টি দুটি বাক্যের মধ্যে ভাবের সংকোচক সাধন করেছে । কিন্তু, বরং, অথচ শব্দগুলো সংকোচক অব্যয়।
- তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন। বাক্যে ‘অথচ’ সংকোচক অব্যয়।
ব্যাখ্যা (Explanation)
খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর : বিভিন্ন ধরণের অস্থানিক মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় এবং বিভিন্ন আকার ধারন করে, যেমন মিষ্টি আলুর কন্দাল মূল, শতমূলী ও ডালিয়ার গুচ্ছিত কন্দ মূল ও করলার মালাকৃতির মূল ইত্যাদি। মিষ্টি আলুর কন্দাল অস্থানিক মূল মাটির কাছাকাছি কাণ্ডের পর্ব হতে বের হয় এবং খাদ্য সঞ্চয় করার ফলে অনিয়মিত ভাবে স্ফীত হয়ে অনির্দিষ্ট আকার ধারন করে। খাদ্য সঞ্চয় করা এই মূলের পরিবর্তিত কাজ।
কন্দাল মূল :অস্থানিক মূল কখনও অনিয়মিতভাবে স্ফীত হয়, যথা- মিষ্টি আলু।
ব্যাখ্যা (Explanation)
ধরি,
আসল P = ১০০ টাকা
সুদাসল A  = ১০০ × ৩ = ৩০০টাকা
সুদ I =(৩০০ - ১০০) টাকা = ২০০টাকা

আমরা জানি
I = Pnr
r = I/Pn
সুদের হার r = (১০০ × ২০০)/(১০০ × ১০)  
= ২০%

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
'দোসরা' হিন্দি ভাষার শব্দ । হিন্দি ভাষার আরো কয়েকটি শব্দঃ পানি, বাচ্চা, চানাচুর, দাদা, নানা, কাহিনি, খানাপিনা । আত্মীয় সম্পর্কিত সকল শব্দ হিন্দি (ভাই, বোন, মামা, মামি, চাচা, চাচি ইত্যাদ)। শধু মা-তদ্ভব, বাবা-তুর্কি, খালা-আরবি।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।