ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ উপন্যাস – পদ্মানদীর মাঝি। এটি ১৯৩৬ সালে প্রকাশিত হয়। এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রও নির্মিত হয়েছে।
বিখ্যাত উপন্যাসগুলো হলো - - জননী (প্রথম প্রকাশিত), - চিহ্ন, - পদ্মানদীর মাঝি, - দিবারাত্রির কাব্য, - সোনার চেয়ে দামি, - স্বাধীনতার স্বাদ, - ইতিকথার পরের কথা, - পুতুলনাচের ইতিকথা, - শহরবাসের ইতিকথা, - অহিংসা, - শহরতলী, - আরোগ্য ইত্যাদি।
‘ময়নামতির চর’ বন্দে আলী মিয়ার উল্লেখযোগ্য কাব্যগ্রন্হ। তাঁর অন্যান্য কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছেতঃ - অনুরাগ, - পদ্মানদীর চর, - মধুমতীর চর, - ধরিত্রী প্রভৃতি।
নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। তিনি একজন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক। তিনি নীললোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায় ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করেছেন। সুনীলের অন্যান্য উপন্যাসঃ - পূর্ব-পশ্চিম, - সেই সময়, - আত্মপ্রকাশ, - প্রথম আলো, - অরণ্যের দিনরাত্রি ইত্যাদি
ক্রিয়া পদের সাথে সন্ধি হয় না। ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে পুরুষ অনুযায়ী কালসূচক ক্রিয়াবিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠন করা হয়। যেমন: ‘পড়েছে’ – পড় (ধাতু) + ছে (বিভক্তি)। বাংলা অব্যয় পদের সন্ধি হয়। যেমন: কিম্ + তু = কিন্তু, ইতি + আদি = ইত্যাদি।
এই প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা দেখুনঃ
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটি একাধিকবার এলেও এটি নিয়ে বিভিন্ন মতবাদ আছে। অনেকে বলেন এর উত্তর অব্যয়, আবার অনেকে বলেন এর উত্তর ক্রিয়া। আবার অনেক জায়গায় এর উত্তর সর্বনামও খুঁজে পাওয়া যায়।
আসলে বাংলা এমন কোনো পদই নেই যার সন্ধি হয় না, বাংলা সকল পদেরই সন্ধি হয়। যেমন :
বিশেষ্য পদের সন্ধি-বিচ্ছেদ :
বিদ্যা + আলয় = বিদ্যালয়
গ্রন্থ + আগার = গ্রন্থাগার
গীত + অঞ্জলি = গীতাঞ্জলি
জল + আশয় = জলাশয়
পদ + উন্নতি = পদোন্নতি
বিশেষণ পদের সন্ধি-বিচ্ছেদ :
ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত
জন + এক = জনৈক
উপরি + উক্ত = উপর্যুক্ত
অতি + অধিক = অত্যধিক
অতি + অন্ত = অত্যন্ত
সর্বনাম পদের সন্ধি-বিচ্ছেদ :
পর + পর = পরস্পর
অব্যয় পদের সন্ধি-বিচ্ছেদ :
ইতি + আদি = ইত্যাদি
কিম + বা = কিংবা
পরম + তু = পরন্তু
ক্রিয়া পদের সন্ধি-বিচ্ছেদ :
দেখিতে + আছি = দেখিতেছি
করিতে + আছি = করিতেছি
[ক্রিয়া পদের উদাহরণদুটি ড. মুহম্মদ শহীদুল্লাহর 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' এবং ড. এনামুল হকের 'ব্যাকরণ মঞ্জরী' বই থেকে নেওয়া হয়েছে।]
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে পরীক্ষায় এলে এর উত্তর কী দিবেন? অপশনে যদি 'কোনোটিই নয়' থাকে তাহলে তা সর্বোত্তম উত্তর আর তা থাকলে 'ক্রিয়া'ই দাগাবেন।
কেন 'ক্রিয়া' দাগাবেন তার ব্যাখ্যা :
ভালো করে প্রশ্নটি লক্ষ করুন, প্রশ্নে বলা হয়ে কোন বাংলা পদের সন্ধি হয় না? এবার খেয়াল করুন ড. মুহম্মদ শহীদুল্লাহর 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' এবং ড. এনামুল হকের 'ব্যাকরণ মঞ্জরী' বইতে ক্রিয়াপদের যে সন্ধি দেখানো হয়েছে তা কিন্তু সাধু ভাষার অর্থাৎ তৎসম শব্দ। বাংলা শব্দ বলতে সাধারণত আমরা তদ্ভব বা দেশি শব্দগুলোকে বুঝি। সে হিসেবে বাংলা 'ক্রিয়া' পদের সন্ধি হয় না।
কোনো ক্রিয়াবাচক বিশেষ্য যখন অন্য ক্রিয়ার ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তখন তাকে ভাবাধিকরণ কারক বলে। এই কারকে সবসময় ৭মী বিভক্তি যুক্ত হয় বলে একে ‘ভাবে সপ্তমী’ বলে। যেমন: কান্নায় শোক কমে। সূর্যোদয়ে পদ্ম ফোটে।
একাধিক শব্দ কী নিয়মে যুক্ত হয়ে বৃহত্তর এককসমূহ (যাদের মধ্যে বাক্য প্রধানতম একক) গঠন করে এবং এই বৃহত্তর এককগুলোর বৈশিষ্ট্য কী, সেটাই বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। মূল কথা, ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই বাক্যতত্ত্ব। এর আলচ্য বিষয় ঃ যতিচিহ্ন, বাগধারা, কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, পদক্রম, বাচ্য, উক্তি ও বাক্য সংক্রান্ত সকল বিষয়, পদের রূপ পরিবর্তন, বাক্যতত্ত্ব।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)
চর্যাপদ বাংলা ভাষার আদি বা প্রথম কবিতা সংকলন। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এটি ছিল বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন সংগীত। এর ভাষা নিয়ে নানা বিতর্ক বহুদিন যাবত চলমান রয়েছে।
এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।
শওকত ওসমানের বিখ্যাত উপন্যাস – ক্রীতদাসের হাসি। শওকত ওসমান একজন বিখ্যাত লেখক ও কথাসাহিত্যিক। তার প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। তিনি অসংখ্য উপন্যাস রচনা করেছেন।
- Transitive verb সমাপিকা ক্রিয়া যা সম্পূর্ণ রূপে মনোভাব প্রকাশ করে বা অর্থ প্রকাশ করে। - Intransitive verb অসমাপিকা ক্রিয়া যা সম্পূর্ণ বাক্যে অর্থ প্রকাশ করে না।
Upper ও Less comparative degree-এর উদাহরণ। Worst এবং Highest Superlative Degree এর উদাহরণ। Highest-এর Comparative degree higher. Worst এর Comparative degree worse.
‘M.B.B.S; M.A’, এবং ‘L.M.F’ Acronym তিনটির প্রত্যেকটির শুরুতে vowel sound ‘এ’-এর মতো হওয়ায় প্রত্যেকটির পূর্বে article হিসেবে ‘an’ ব্যবহৃত হয়েছে তাই বাক্য গুলো সঠিক।
Direct speech এর Reported speech টির প্রসঙ্গ যদি ‘প্রস্তাব রাখা’ অর্থে ব্যবহৃত হয় তাহলে Indirect speech এর স্থলে, ‘Proposal’ ব্যবহৃত হবে; that clause এর subject এর পর modal auxiliary ‘should’ ব্যবহৃত হবে এবং adverb ‘now’ then এ পরিবর্তিত হয়ে যাবে।
এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।
popularize (verb)– জনপ্রিয় করা; জনসাধারণ্যে প্রচলিত করা; লোকপ্রিয় করা; লোকায়ত করা; জনপ্রিয় করা বা লোকায়ত করা;
popular (adjective)– জনসাধারণের উপযুক্ত, জনপ্রিয়, এটি adjective হলেও people এর adjective নয়; populous (adjective)– জনাকীর্ণ, জনবহুল যা people এর adjective।
চাকরি পরীক্ষায় ভাল ফলাফল পেতে নিয়মিত অনুশীলন ও লাইভ পরীক্ষার কোন বিকল্প নেই।
অনুশীলন প্রশ্ন ব্যাংক বিষয়ভিত্তিক, টপিক ও সাবটপিক আকারে সাজানো। ২০০৫ থেকে সব জব সলিউশন ও টপিকভিত্তিক জব সলিউশন বিস্তারিত ব্যাখ্যাসহ, রুটিন ভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা, পিডিএফ লেকচার শীট।
২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।
▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন। ↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।
★ বর্তমান চলমান কোর্স
১) ১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক ২) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা নতুন ৩) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা নতুন ৪) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান ৫) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ৬) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস ৭) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের) ৮) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ) ৯) স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন ১০) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
➤ আপকামিং কোর্স ও রুটিন
✦ ১৯তম নিবন্ধন শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৬ষ্ঠ ব্যাচ)
◆ অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা — রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। ◆ English মাস্টার বই অনুসারে রুটিন — টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। ◆ ১৯তম নিবন্ধন — ইতিহাস ও প্রাণীবিজ্ঞান (স্কুল ও কলেজ পর্যায় আলাদা রুটিনে পরীক্ষা হবে)।