প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪[১৪ জেলা] ০১.০৬.২০১৮ (78 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
যা থেকে কিছু গৃহীত , জাত , বিরত ,আরম্ভ , দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় ,তাকেই অপাদান কারক বলে । যেমন -তিলে তৈল হয় ।এ বাক্যে তিলে শব্দটি অপাদানে সপ্তমী বিভক্তি ।
i
ব্যাখ্যা (Explanation):
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি ,অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ । আর শব্দের মধ্যে স্বরধ্বনি লোপ পেলে তাকে বলে মধ্যস্বর লোপ ।যেমন ঃ গামোছা >গামছা , সুবর্ণ > স্বর্ণ ।
i
ব্যাখ্যা (Explanation):
যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না- ক্ষণপ্রভা ।
i
ব্যাখ্যা (Explanation):
⇒ যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়, তাকে ভাববাচ্য বলে।
⇒ ভাববাচ্যের কর্তায় সাধারণত ষষ্ঠী (র, এর), দ্বিতীয়া (কে, রে) বা তৃতীয়া বিভক্তি যুক্ত হয় এবং ক্রিয়াপদ নাম পুরুষের হয়।
⇒ 'আমার যাওয়া হবে না' বাক্যে 'আমি' কর্তার সাথে 'র' বিভক্তি যুক্ত হয়ে 'আমার' হয়েছে এবং এখানে ক্রিয়া (যাওয়া)-র অর্থই বাক্যে প্রধানরূপে প্রকাশ পেয়েছে। তাই এটি ভাববাচ্যে কর্তার সঠিক উদাহরণ।
i
ব্যাখ্যা (Explanation):
সাহিত্য হল একের সাথের অন্যের মিলনের মাধ্যম । লোকসাহিত্য হল জনসাধারণের মুখে মুখের প্রচলিত গাথা ,কাহিনী ,গান ,ছড়া ,প্রবাদ ইত্যাদি । লোকসাহিত্যের উপাদান হল জনশ্রুতিমূলক বিষয় ।বহুদিন পূর্বের কোন ঘটনা বা কাহিনী লোক পরম্পরায় কল্পনারুপক হয়ে লোকসাহিত্যে স্থান পায় ।
i
ব্যাখ্যা (Explanation):
'Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ অবচেতন বা যেসব মানসিক ক্রিয়াকলাপ সম্বন্ধে মানুষ সচেতন থাকে না । চেতনাহীন শব্দটির ইংরেজি Unconscious .
i
ব্যাখ্যা (Explanation):
'শ্বশ্রূ' অর্থ শাশুড়ি ।শুশ্রু অর্থ দাড়িগোঁফ ।
i
ব্যাখ্যা (Explanation):
ক্ষুদ্রার্থে ‘ইকা’ প্রত্যয় যুক্ত হয়ে গঠিত শব্দ
ক্ষুদ্রার্থে গঠিত স্ত্রী-বাচক শব্দঃ নাটিকা, মালিকা, গীতিকা, পুস্তিকা

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। অর্থাৎ যে স্থানে বা যে বিষয়টি আশ্রয় করে ক্রিয়া নিষ্পন্ন হয় , সে বিষয় , সময় বা স্থানকে বলা হয় অধিকরণ কারক । যেমন - বাড়ি থেকে নদী দেখা যায় বাক্যততই ' বাড়ি থেকে ' অংশটি অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি ।
i
ব্যাখ্যা (Explanation):
ম এর পরে অন্তঃস্থ ধ্বনি য ,র , ল ,ব কিংবা শ ,ষ ,স ,হ থাকলে ম স্থলে অনুস্বার হয় । যেমন সম+ বিধান =সংবিধান ,সম্+বাদ = সংবাদ ।
i
ব্যাখ্যা (Explanation):
শব্দ ও ধাতুর মুলকে প্রকৃতি বলে । প্রকৃতি মূলত দুই প্রকার । যথা - নাম প্রকৃত ও ক্রিয়া প্রকৃতি ।
i
ব্যাখ্যা (Explanation):
ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে ।অর্থাৎ যে স্থানে বা যে বিষয়টি আশ্রয় করে ক্রিয়া নিষ্পন্ন হয় ,সে বিষয় ,সময় বা স্থানকে বলা হয় অধিকরণ কারক । এখানে সর্বাঙ্গে শব্দটি অধিকরণে সপ্তমী বিভক্তি ।
i
ব্যাখ্যা (Explanation):
- মন না মতি ' বাগধারাটির অর্থ অস্থির মানব মন ।
- আমড়া কাঠের ঢেঁকি বাগধারাটির অর্থ = অপদার্থ ।
- মগের মুল্লুক বাগধারাটির অর্থ = অরাজক দেশ ।
i
ব্যাখ্যা (Explanation):
সৃষ্টি , বৃদ্ধি ও ভবিষ্যৎ শব্দের বিপরীত শব্দ যথাক্রমে ধ্বংস , হ্রাস ও ভুত ।
i
ব্যাখ্যা (Explanation):
রবীন্দ্রনাথ ঠাকুরের 'চিত্রা' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত 'দুই বিঘা জমি ' কবিতার একটি বিখ্যাত চরণ -
“এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি”
i
ব্যাখ্যা (Explanation):
-শুদ্ধ বানান ভবিষ্যৎ। 
-অন্যদিকে দীর্ঘজীবি, সমীচিন, ও আশির্বাদ এর শুদ্ধরূপ যথাক্রমে দীর্ঘজীবী সমীচীন ও আশীর্বাদ।
i
ব্যাখ্যা (Explanation):
যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে । যেমন- এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি ।
i
ব্যাখ্যা (Explanation):

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
The birds and the bees বাক্যটির বাংলা - যৌনতা সম্পর্কিত মৌলিক ধারনা যা The basic facts about sex দ্বারা প্রকাশ পায় ।
i
ব্যাখ্যা (Explanation):
শূন্যস্থানে in case বসবে । আকস্মিক কোন ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে বাক্যে in case বসে । বাক্যে in case বসিয়ে বাক্যটির বাংলা বৃষ্টি হওয়ার আশঙ্কায় আমি সর্বদা ছাতা রাখি ।
i
ব্যাখ্যা (Explanation):
শূন্যস্থানে would rather বসবে কেননা would rather + verb + than+verb হয়। Would rather বসিয়ে বাক্যটির বাংলা ঃ গ্রাম থেকে আসা বালকটি বলল 'আমি বরং না খেয়ে থাকবো তথাপি ভিক্ষা করব না ' ।
i
ব্যাখ্যা (Explanation):
when দ্বারা প্রথম clause টি past indefinite tense হলে second clause টি past continuous tense -এ হবে ।সুতরাং শূন্যস্থানে was cutting down হবে । ।
i
ব্যাখ্যা (Explanation):
সঠিক বানান যুক্ত শব্দটি হল hu-mor-ous যার অর্থ হল রসাত্মক ,সরস ।
i
ব্যাখ্যা (Explanation):
Be absorbed in something অর্থ কোন কিছুতে নিবিষ্ট /নিমগ্ন থাকা ।In বসিয়ে বাক্যটির অর্থ সে গভীর চিন্তায় নিমগ্ন ছিলেন ।
i
ব্যাখ্যা (Explanation):
কোন বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে যে pronoun ব্যবহৃত হয় তাকে indefinite pronoun বলে । Indefinite pronoun এর কয়েকটি উদাহরণ হল - one , none ,anybody ,somebody .
i
ব্যাখ্যা (Explanation):
⇒ সঠিক উত্তর: An autobiography
⇒ যখন কোনো ব্যক্তি নিজের জীবন সম্পর্কে নিজে বই লেখেন, তখন তাকে Autobiography বা আত্মজীবনী বলা হয়।
⇒ এখানে Auto মানে হলো নিজ, Bio মানে জীবন এবং Graphy মানে লেখা।
⇒ অন্যদিকে, অন্য কোনো ব্যক্তির জীবন নিয়ে বই লেখাকে বলা হয় Biography বা জীবনী।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
যে Sentence এ একটি মাত্র principal clause এবং এক বা একাধিক subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। Complex sentence এ Subordinate clause টি সাধারণত subordinating conjunctions ( though, although, till, until, before, which, what, when, who, whom, after, unless, since, if, as, because, that) ইত্যাদি দ্বারা শুরু হয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0