একটি গাড়ির চাকা ৩০ মিনিটে ২০০০ বার ঘুরে ১০ কিমি পথ অতিক্রম করে। চাকার পরিধি কত?

A ১৫ মিটার

B ২০ মিটার

C ৫ মিটার

D ১০ মিটার

Solution

Correct Answer: Option C

দেওয়া আছে,
অতিক্রান্ত দূরত্ব = ১০ কি.মি.
আমরা জানি, ১ কি.মি. = ১০০০ মিটার
সুতরাং, ১০ কি.মি. = ১০ x ১০০০ মিটার = ১০,০০০ মিটার

গাড়ির চাকাটি,
২০০০ বার ঘুরে অতিক্রম করে = ১০,০০০ মিটার
সুতরাং, ১ বার ঘুরে অতিক্রম করে = ১০,০০০ / ২০০০ মিটার
= ৫ মিটার

আমরা জানি, একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে।
যেহেতু চাকাটি একবার ঘুরে ৫ মিটার দূরত্ব অতিক্রম করে, তাই চাকার পরিধি ৫ মিটার।

(বি.দ্র. এখানে ৩০ মিনিট সময়টি শুধুমাত্র বিভ্রান্ত করার জন্য দেওয়া হয়েছে, অংকের সমাধানে এর প্রয়োজন নেই)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions