সরাসরি মূল কন্টেন্টে যান

প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২ (ক্যামেলিয়া) - ১০.১০.২০১২

৭৭ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
কিন্ডারগার্টেন' শব্দটি বিখ্যাত জার্মান শিশু-শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ফ্রেডরিখ ফ্রোয়েবল কর্তৃক সৃষ্ট হয়েছে।  তিনি ১৮৩৭ সালে ব্যাড ব্ল্যাংকেনবার্গে শিশুদেরকে বাড়ী থেকে বিদ্যালয় পর্যন্ত গমন এবং খেলা ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগ্রহণের ধারণাকে কেন্দ্র করে এ শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেন।
ব্যাখ্যা (Explanation)
পরস্পর অর্থ সম্বন্ধবিশিষ্ট বিশেষণ ও বিশেষ্য পদে কিংবা বিশেষ্য-বিশেষণ ভাবাপন্ন পদে সমাস হয় এবং যাতে উত্তরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন–
-সৎ যে লোক= সৎলোক;    
-মহান যে রাজা= মহারাজা ইত্যাদি।
-খাস যে মহল = খাসমহল
 
ব্যাখ্যা (Explanation)
 

যে সমাসে পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়, এবং ব্যাসবাক্যের পূর্বপদের সাথে যুক্ত দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তি বা বিভক্তি নির্দেশক অনুসর্গ লুপ্ত হয় তাকে তত্পুরুষ সমাস বলে।

যেমন:  নরের পতি= নরপতি; সর্ব হতে শ্রেষ্ঠ= সর্বশ্রেষ্ঠ ।

 
ব্যাখ্যা (Explanation)
 

হতে, থেকে, চেয়ে থাকলে অপাদান কারক।  আর 'হইতে' পঞ্চমী বিভক্তি

 
ব্যাখ্যা (Explanation)
 

আজকে নগদ কালকে ধার, এখানে সময় বুঝানো হয়েছে।  সময় এবং স্থানের জন্য অধিকরণ কারক।   'কে' দ্বিতীয়া বিভক্তি

 
ব্যাখ্যা (Explanation)
  বাতাস এর সমার্থক শব্দ: অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মারুত, গন্ধবহ 
ব্যাখ্যা (Explanation)
 

প্রথমটিতে তার ১৫% লাভ হয়  ক্রয়মূল্য + ক্রয়মূল্য *.১৫ = ৩৯,১০০ ১.১৫ ক্রয়মূল্য =৩৯,১০০ ক্রয়মূল্য =৩৯,১০০/১.১৫ = ৩৪০০০টাকা 

কিন্তু দ্বিতীয়টিতে ৭.৫% ক্ষতি হয়।  ক্রয়মূল্য - ক্রয়মূল্য *.৭.৫% = ৩৯,১০০ => .৯২৫ ক্রয়মূল্য =৩৯১০০ => ক্রয়মূল্য  =৩৯১০০/.৯২৫=৪২২৭০.২৭ টাকা  মোট ক্রয়মূল্য = (৩৪০০০ + ৪২২৭০.২৭) = ৭৬২৭০.২৭ মোট বিক্রয়মূল্য = ৭৮২০০ মোট লাভ = ১৯২৯.৭৩ 

 
ব্যাখ্যা (Explanation)
 

উত্তর দেখে অংক করে ফেলুন।  অনুকূলে ৪ ঘন্টা লাগলে প্রতিকূলে ৮ ঘন্টা লাগবে।  মোট ১২ ঘন্টা  অন্য কোন অপশনে এটি হয় না।  

 

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)

বাদামীদাগ রোগ (Brown spot) রোগের জীবাণু - Bipolaris oryzae এ রোগের সবচেয়ে স্পষ্ট লক্ষণ পাতায় এবং বীজের খোসায় দেখা যায়। প্রথমে পাতার বৈশিষ্ট্যগত দাগগুলো ডিম্বাকৃতি এবং আকারে ও আকৃতিতে তিল বীজের মত হয়। দাগগুলো আকৃতিতে প্রায় অনেকটা একই রকমের এবং পাতার সমস্ত অংশ জুড়েই সমানভাবে দেখা যায়।

চলিওবলাস মিয়াবায়ানাস একটি ছত্রাক যা ধানে বাদামী দাগ রোগের কারণ করে। এই রোগটি 1943 সালের বেঙ্গল দুর্ভিক্ষের কার্যকারক ছিল। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বিরুদ্ধে জৈবিক অস্ত্র হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহার করার জন্য বিবেচিত হয়েছিল। 

ব্যাখ্যা (Explanation)
 

অর্কিড হচ্ছে সপুষ্পক উদ্ভিদের একটি পরিবারের নাম। সিংহভাগ অর্কিডই পরাশ্রয়ী, তবে ভূমিজ অর্কিডও আছে, আছে মৃতজীবীও। পৃথিবীর সব মহাদেশেই অর্কিড দেখা যায়।

 
ব্যাখ্যা (Explanation)
 

বীরশ্রেষ্ঠদের তালিকা নিচের সারণিতে দেয়া হলঃ- ০১     মহিউদ্দীন জাহাঙ্গীর     বাংলাদেশ সেনা বাহিনী     ক্যাপ্টেন ০২     হামিদুর রহমান     বাংলাদেশ সেনা বাহিনী     সিপাহী ০৩     মোস্তফা কামাল     বাংলাদেশ সেনা বাহিনী     সিপাহী ০৪     মোহাম্মদ রুহুল আমিন     বাংলাদেশ নৌ বাহিনী     ইঞ্জিনরুম আর্টিফিসার ০৫     মতিউর রহমান     বাংলাদেশ বিমান বাহিনী     ফ্লাইট লেফটেন্যান্ট ০৬     মুন্সি আব্দুর রউফ     বাংলাদেশ রাইফেলস     ল্যান্স নায়েক ০৭     নূর মোহাম্মদ শেখ     বাংলাদেশ রাইফেলস     ল্যান্স নায়েক

 
ব্যাখ্যা (Explanation)
 

বীরশ্রেষ্ঠদের তালিকা নিচের সারণিতে দেয়া হলঃ- ০১     মহিউদ্দীন জাহাঙ্গীর     বাংলাদেশ সেনা বাহিনী     ক্যাপ্টেন ০২     হামিদুর রহমান     বাংলাদেশ সেনা বাহিনী     সিপাহী ০৩     মোস্তফা কামাল     বাংলাদেশ সেনা বাহিনী     সিপাহী ০৪     মোহাম্মদ রুহুল আমিন     বাংলাদেশ নৌ বাহিনী     ইঞ্জিনরুম আর্টিফিসার ০৫     মতিউর রহমান     বাংলাদেশ বিমান বাহিনী     ফ্লাইট লেফটেন্যান্ট ০৬     মুন্সি আব্দুর রউফ     বাংলাদেশ রাইফেলস     ল্যান্স নায়েক ০৭     নূর মোহাম্মদ শেখ     বাংলাদেশ রাইফেলস     ল্যান্স নায়েক

 
ব্যাখ্যা (Explanation)
 -অক্ষরেখার উত্তর-প্রান্ত বিন্দুকে উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ-প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু বা কুমেরু বলে।
-দুই মেরু থেকে সমান দূরত্ব পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা।
-পৃথিবীর গোলীয় আকৃতির জন্য এ রেখা বৃত্তাকার, তাই এ রেখাকে নিরক্ষবৃত্তও বলা হয়।
ব্যাখ্যা (Explanation)
 

তারা মসজিদ পুরানো ঢাকার আরমানিটোলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত। সাদা মার্বেলের গম্বুজের ওপর নীলরঙা তারায় খচিত এ মসজিদ নির্মিত হয় আঠারো শতকের প্রথম দিকে। জানা যায়, আঠারো শতকে ঢাকার 'মহল্লা আলে আবু সাঈয়ীদ'-এ (পরে যার নাম আরমানিটোলা হয়) আসেন জমিদার মির্জা গোলাম পীর (মির্জা আহমদ জান)। মির্জা গোলাম পীর এ মসজিদ নির্মাণ করেন।

 
ব্যাখ্যা (Explanation)

বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূ-পৃষ্ঠে অথবা অন্তর্ভূ-পৃষ্ঠে (subsurface) চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে। নেত্রকোনা জেলার বিজয়পুর ও গোপালপুরে, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়, চট্টগ্রাম জেলার হাইটগাঁও ও সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে চীনামাটির মজুত রয়েছে। এ ছাড়া দিনাজপুর জেলার মধ্যপাড়া, বড়পুকুরিয়া ও দীঘিপাড়া এবং নওগাঁ জেলার পত্নীতলাতে ভূ-পৃষ্ঠের নিকটে চীনামাটি মজুতের সন্ধান পাওয়া গিয়েছে। 

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)

 -ইসলাম ধর্মের শেষ বাণীবাহক মুহাম্মদ(সাঃ) মক্কার ক্বুরায়েশদের দ্বারা বিতাড়িত হয়ে মক্কা থেকে মদীনা চলে যান।
-তাঁর এই জন্মভূমি ত্যাগ করার ঘটনাকে ইসলামে 'হিজরত' আখ্যা দেয়া হয়।
-রাসুল মুহাম্মদ (সা:)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই হিজরী সাল গণনার সূচনা।
-ইসলামের দ্বিতীয় খলিফা ওমর (রা:)-এর শাসনামলে ১৭ই হিজরী অর্থাৎ রাসুল মুহাম্মদ (সা:)-এর মৃত্যুর সাত বছর পর চান্দ্র মাসের হিসাবে এই পঞ্জিকা প্রবর্তন করা হয়।
-হিজরতের এই ঐতিহাসিক তাৎপর্যের ফলেই হযরত ওমর রা. এর শাসনামলে যখন মুসলমানদের জন্য পৃথক ও স্বতন্ত্র পঞ্জিকা প্রণয়নের কথা উঠে আসে তখন তাঁরা সর্বসম্মতভবে হিজরত থেকেই এই পঞ্জিকার গণনা শুরু করেন।
-যার ফলে চান্দ্রমাসের এই পঞ্জিকাকে বলা হয় ‘হিজরী সন’।

 

ব্যাখ্যা (Explanation)
 

জর্জ ওয়াশিংটন (১৭৩২ – ১৭৯৯) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। তিনি আমেরিকান রেভ্যুলুশনারী ওয়ার এ কমান্ডার ইন চীফের দায়িত্ব পালন করেন।

 
ব্যাখ্যা (Explanation)
 

১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রানৎস ফার্ডিনান্ড এক সার্বিয়াবাসীর গুলিতে নিহত হন। অস্ট্রিয়া এ হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে এবং ওই বছরের ২৮ জুন সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এ যুদ্ধে দুদেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে। এভাবে প্রথম বিশ্বযুদ্ধের (১৯১৪-১৯১৮) সূচনা হয়। তবে অস্ট্রিয়ার যুবরাজ হত্যাকাণ্ডই প্রথম বিশ্বযুদ্ধের একমাত্র কারণ ছিল না। উনিশ শতকে শিল্পে বিপ্লবের কারণে সহজে কাঁচামাল সংগ্রহ এবং তৈরি পণ্য বিক্রির জন্য উপনিবেশ স্থাপনে প্রতিযোগিতা এবং আগের দ্বন্দ্ব-সংঘাত ইত্যাদিও প্রথম বিশ্ব যুদ্ধের কারণ। প্রথম বিশ্বযুদ্ধে একপক্ষে ছিল অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি, বুলগেরিয়া। যাদের বলা হতো কেন্দ্রীয় শক্তি। আর অপরপক্ষে ছিল সার্বিয়া, রাশিয়া, ব্রিটেনে, ফ্রান্স, জাপান, ইতালি ও আমেরিকা। যাদের বলা হতো মিত্রশক্তি।

 
ব্যাখ্যা (Explanation)
পৃথিবীর উত্তর মেরুর অক্ষ বরাবর দৃশ্যমান তারা ধ্রুবতারা নামে পরিচিত। প্রচীন কালে দিক নির্ণয় যন্ত্র আবিস্কারের পূর্বে সমূদ্রে জাহাজ চালাবার সময় নাবিকরা এই তারার অবস্থান দেখে দিক নির্ণয় করতো। সপ্তর্ষী মন্ডল এর প্রথম দুটি তারা, পুলহ এবং ক্রুতু-কে সরলরেখায় বাড়ালে এ তারাটিকে দেখা যায়। এটি ursa minor মন্ডলীতে দেখা যায়।
ব্যাখ্যা (Explanation)
-2023 সালে 62 টি নতুন উপগ্রহ আবিষ্কারের পর সৌরজগতে শনি(Saturn) গ্রহের সবচেয়ে বেশি(১৪৫টি) উপগ্রহ রয়েছে।

-বৃহস্পতি(Jupiter) 95টি উপগ্রহ নিয়ে ২য় স্থানে রয়েছে।
-ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ব্রেট গ্ল্যাডম্যানের নেতৃত্বে জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল শনির নতুন চাঁদের আবিষ্কার করেছে।
-উপগ্রহ গুলি খুব ছোট, আকারে কয়েক কিলোমিটার থেকে দশ কিলোমিটার পর্যন্ত।
ব্যাখ্যা (Explanation)
 

১৯৪০ খ্রীস্টাব্দের ২৩ মার্চ নিখিল ভারত মুসলিম লীগ ভারতীয় উপমহাদেশে একটি স্বতন্ত্র মুসলিম দেশের দাবী জানিয়ে ঐতিহাসিক লাহোর প্রস্তাব অনুমোদন করে। বর্তমান পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনে শেরে বাংলা এ কে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে এটি পাকিস্তান প্রস্তাব হিসেবে অভিহিত হয়।

 
ব্যাখ্যা (Explanation)
 

The Organization of Islamic Cooperation (OIC) is an international organization founded in 1969 consisting of 57 member states. The organization states that it is "the collective voice of the Muslim world" and works to "safeguard and protect the interests of the Muslim world in the spirit of promoting international peace and harmony". It's administrative office is in Jeddah. 

 
ব্যাখ্যা (Explanation)
যথেষ্ট আয়রন না খেলে, কোনো কারণে রক্তক্ষরণ হলে, কিছু ক্যান্সারের কারণে এবং হজমগত কিছু সমস্যার কারণে অ্যানিমিয়া হতে পারে।
ব্যাখ্যা (Explanation)
 

২/৭, ৩/৬, ৫/২১, ১/৩

ভগ্নাংশগুলোর হর ৭,৬,৩ ও ২১ এর ল.সা.গু.=৪২

ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি,

২/৭=২*৬/৭*৬=১২/৪২

৩/৬=৩*৭/৬*৭=২১/৪২

৫/২১=৫*২/২১*২=১০/৪২

১/৩=১*১৪/৩*১৪=১৪/৪২

সমহরবিশিষ্ট ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট

     ১০/৪২<১২/৪২<১৪/৪২<১৪/৪২

বা, ৫/২১<২/৭<৩/১৪<১/৩

অতএব, ৫/২১ ভগ্নাংশটি ক্ষুদ্রতম  

 
ব্যাখ্যা (Explanation)
 

অতিভুজ২=লম্ব২+ভূমি২

               =(৩)২+(৪)২

               =৯+১৬

           =২৫

অতএব, অতিভুজ=৫ সেমি

 

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।