সরাসরি মূল কন্টেন্টে যান

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩[বুড়িগঙ্গা] -১৪.০৪.২০১৩

৮০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
কোনো উৎস থেকে সৃষ্ট শব্দ যদি দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে উৎসের কাছে ফিরে আসে তখন মূল ধ্বনির পুনরাবৃত্তি ঘটে তাকে শব্দের প্রতিধ্বনি বলে। সমুদ্রের ও কুয়ার গভীরতা প্রতিধ্বনির সাহায্যে নির্ণয় করা হয়।
ব্যাখ্যা (Explanation)
জাতীয় স্মৃতিসৌধ ঢাকার সাভারে অবস্থিত। এর অপর নাম সম্মিলিত প্রয়াস। ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ১৬ ডিসেম্বর ১৯৮২ সালে। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। স্মৃতিসৌধের উচ্চতা ১৫০ ফুট বা ৪৫.৭২ মিটার এবং ফলকের সংখ্যা ৭টি।
ব্যাখ্যা (Explanation)
পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে জর্ডান নদী। এ নদীর দৈর্ঘ্য ২৫১ কিলোমিটার। মাত্রাতিরিক্ত লবণাক্ততার কারণে এ নদীতে মাছ হয় না। এই নদী জর্ডান এবং ইসরায়েলে প্রবাহিত হয়েছে।
ব্যাখ্যা (Explanation)
জার্মানির মুদ্রার নাম ইউরো। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১৯টি দেশে ইউরো আছে। 
৭ ফেব্রুয়ারি ১৯৯২ সালে ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে EU প্রতিষ্ঠিত হয়।
 - এর কার্যকরী রাজধানী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত।
 - বর্তমানে এর সদস্যরাষ্ট্র ২৭ টি।
 - ইউরো মুদ্রা চালু হয় ১, জানুয়ারি ১৯৯৯ সালে।
 - ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহের মুদ্রাকে ইউরো মুদ্রা বলে। এর জনক রবার্ট মুন্ডেল।
ব্যাখ্যা (Explanation)
টেলিফোন একটি বহুল ও জনপ্রিয় মাধ্যম, যার সাহায্যে দেশে-বিদেশে কথাবার্তা বলা, বার্তা, ফ্যাক্সবার্তা পাঠানো, কম্পিউটার যোগাযোগ, ই-মেইল আদান-প্রদান প্রভৃতি করা হয়। ১৮৭৫ সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন।
ব্যাখ্যা (Explanation)
নাইট্রোজেনের প্রধান উৎস বায়ুমণ্ডল। 

বায়ুতে নাইট্রোজেন (৭৮.০২% ),
অক্সিজেন (২০.৭১% ),
আর্গন (০.৮০% ),
কার্বন ডাই-অক্সাইড (০.০৩% ),
নিয়ন (০.০০১৮% ),
হিলিয়াম (০.০০০৫% ),
ক্রিপ্টন (০.০০০১২% ),
জেনন (০.০০০০৯% ),
হাইড্রোজেন (০.০০০০৫% ),
মিথেন (০.০০০০২% ),

বায়ুমণ্ডলে ওজোনের পরিমাণ=o.ooo১%

এবং আরো নানাবিধি গ্যাসীয় উপাদান (০.৪৩৭৪২% ) । 

ব্যাখ্যা (Explanation)
করোটিতে ২২টি অস্থি থাকলেও মধ্যকর্ণের অস্থি ও থাইরয়েড অস্থি মিলে প্রকৃত সংখ্যা ২৯টি।
ব্যাখ্যা (Explanation)
তিনটি হৃৎপিণ্ড বিশিষ্ট প্রাণীকে ডেভিল মাছ বলা হয়। যেমন: ক্যাটল ফিশ, অক্টোপাস প্রভৃতি।
ব্যাখ্যা (Explanation)
শব্দের তীব্রতা বলতে বোঝায় শব্দ যে পথে চলে তার সাথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত শক্তি। 
- অডিওমিটার যন্ত্র দিয়ে শব্দের তীব্রতা মাপা হয়। 
- অলটিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
জুলফিকার আলী ভুট্রোর সময়ে পাকিস্তান সরকারের প্ররোচনায় নিরাপত্তা পরিষদে চীনের ভেটো প্রয়োগের কারণে পর পর দু’বার বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে ব্যর্থ হয়।
- এরপর বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬তম সদস্য হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করেন। 
- একই বছরের ২৫ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ব্যক্তি হিসেবে বাংলায় ভাষণ প্রদান করে।
ব্যাখ্যা (Explanation)
কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন-এ চারটি পদার্থের সমন্বয়ে আমিষ গঠিত। দেহ গঠনে প্রোটিন বা আমিষ অপরিহার্য। শুঁটকি মাছে আমিষ বেশি থাকে।
ব্যাখ্যা (Explanation)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১১ জানুয়ারি, ১৯৭২ অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ৩৪ জন, প্রধান বা সভাপতি ছিলেন ড. কামাল হোসেন। খসড়া সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় ১২ অক্টোবর, ১৯৭২ সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।
ব্যাখ্যা (Explanation)
আলবেনিয়া দক্ষিণ ইউরোপের একটি দেশ। আলবেনিয়ার রাজধানী তিরানা, ভাষা আলবেনিয়ান এবং মুদ্রা লেক। 
- চিলি, প্যারাগুয়ে, সুরিনাম দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। দক্ষিণ আমেরিকায় স্বাধীন দেশ ১২টি।
ব্যাখ্যা (Explanation)
⇒ ক্রিকেট ইতিহাসের প্রথম আনুষ্ঠানিক টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয় ১৮৭৭ সালের ১৫-১৯ মার্চ।
⇒ এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে।
⇒ ভেন্যু ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (MCG)।
⇒ প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া ৪৫ রানে জয়লাভ করেছিল। চার্লস ব্যানারম্যান টেস্ট ইতিহাসের প্রথম বলটি মোকাবেলা করেন এবং প্রথম সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন।
ব্যাখ্যা (Explanation)
-বাংলাদেশ দশম সদস্য হিসেবে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে ২৬ জুন, ২০০০ সালে। বাংলাদেশ প্রথম টেস্ট খেলে ২০০০ সালে ভারতের বিপক্ষে।
-এই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন নাঈমুর রহমান দুর্জয়।
-বাংলাদেশের টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ঢাকার সাভার উপজেলার জিরানীতে অবস্থিত। এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় ১৯৭৬ সালে এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ১৪ এপ্রিল ১৯৮৬ সালে।
ব্যাখ্যা (Explanation)
ভিটামিন কে এসেনশিয়াল ফ্যাটসলিউবল ভিটামিন। এটি হাড় ও হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখে। ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে। সবুজ রঙের শাকসবজি, লেটুসপাতা, ফুলকপি, বাঁধাকপি, ডিমের কুসুম প্রভৃতি ভিটামিন কে এর উৎস।
ব্যাখ্যা (Explanation)
অভিকর্ষজ ত্বরণ (g) এর মান কমলে, দোলনকাল বাড়ে। বিষুবরেখা থেকে মেরু অঞ্চলের অভিকর্ষজ ত্বরণের মান বেশি। এজন্য পেন্ডুলাম ঘড়িকে বিষুবরেখা হতে মেরুতে নিলে দোলনকাল কমবে। ফলে ঘড়িটি দ্রুত হবে।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
সাবান হলো সোডিয়াম/পটাশিয়াম স্টিয়ারেট। এটি উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। সোডিয়াম সিলিকেট সাবানকে শক্ত করে।
ব্যাখ্যা (Explanation)
আমলকিতে অক্সালিক এসিড, কমলালেবুতে অ্যাসকরবিক এসিড, আঙ্গুরে টারটারিক এসিড পাওয়া যায়।
ব্যাখ্যা (Explanation)
কেঁচো নেমাটোডা পর্বের প্রাণী। এটি জমির উর্বরতা বাড়াতে সহায়তা করে বলে একে প্রকৃতির লাঙল বলা হয়। কেঁচোর রক্তরসে হিমোগ্লোবিন থাকে।
ব্যাখ্যা (Explanation)
⇒ প্রস্বেদন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদের পাতা, কাণ্ড বা ফুলের মাধ্যমে বাষ্পাকারে পানি নির্গত হয়।
⇒ এটি মূলত স্টোমাটা (রন্ধ্র) দিয়ে ঘটে এবং এ প্রক্রিয়া উদ্ভিদের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পানি পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
⇒ উদাহরণ: দিনের বেলায় সূর্যের তাপে উদ্ভিদ থেকে জলীয় বাষ্প নির্গত হওয়াকে প্রস্বেদন বলে।
ব্যাখ্যা (Explanation)
মানবদেহের পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন দ্বি-অবতল ও চাকতি আকৃতির। এতে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে লাল বর্ণের হয়।
ব্যাখ্যা (Explanation)
যে সকল রোগের বিস্তার রোগীর সংস্পর্শে বা ছোঁয়ায় বিস্তার লাভ করে তাদের ছোঁয়াচে রোগ বলে। যেমন: জলবসন্ত, হুপিংকাশি, কলেরা, পাঁচড়া ও যক্ষ্মা ইত্যাদি।
ব্যাখ্যা (Explanation)
‘তক্ষশীলা’ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিণ্ডি জেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এই শহরের সূচনা গান্ধার যুগে খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীদে। প্রাচীন তক্ষশীলা শহর ছিল হিন্দু ও বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ১৯৮০ সালে ইউনেস্কো তক্ষশীলাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে।
ব্যাখ্যা (Explanation)
জাতিসংঘ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালের ২৬ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে ৫০টি দেশের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- প্রতিবছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো কনফারেন্সে উপস্থিত ছিলো না। পোল্যান্ড ১৫ই অক্টোবর ৫১তম দেশ হিসেবে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- জাতিসংঘের নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।
ব্যাখ্যা (Explanation)
শায়েস্তা খান সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে চট্টগ্রাম দখল করেন। তিনি চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ। মুঘল সুবেদার শায়েস্তা খান পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
পরিবিবি শায়েস্তা খানের কন্যা এবং শাহজাদা মোহাম্মদ আযম শাহ্ এর বাগদত্তা ছিলেন। পরিবিবির আসল নাম ইরান দুখ্ত। লালবাগ কেল্লার অভ্যন্তরে তার কবর রয়েছে। পরিবিবির সমাধিসৌধ নির্মাণ করেন শায়েস্তা খান।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।