Solution
Correct Answer: Option B
⇒ কারক নির্ণয়ের সাধারণ নিয়ম হলো ক্রিয়াকে ‘কাকে’ দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা কর্ম কারক।
⇒ তবে ব্যাকরণে ‘কাকে’ দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেটি ‘সম্প্রদান’ কারকও হতে পারে, যদি সেখানে ‘স্বত্বত্যাগ’ করে কিছু দেওয়া বোঝায় (যেমন: ভিখারিকে ভিক্ষা দাও)।
⇒ কিন্তু ধোপাকে কাপড় ধুতে দেওয়া হলে সেখানে মালিকানা বা স্বত্ব ত্যাগ করা হয় না, কারণ কাপড় ধোয়ার পর তা ফেরত নেওয়া হয়।
⇒ যেহেতু এখানে স্বত্বত্যাগ করা হয়নি, তাই ‘ধোপাকে’ সম্প্রদান কারক না হয়ে কর্ম কারক হবে।