‘বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।’ –বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
A বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে
B বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে
C বৃক্ষটি মূলসহ উৎপাটিত হয়েছে
D খ ও গ উভয়ই
Solution
Correct Answer: Option D
- প্রদত্ত বাক্যটিতে বাহুল্য দোষ ঘটেছে।
- 'সমূল' শব্দটির অর্থই হলো 'মূলের সাথে' বা 'মূলসহ' (স + মূল)। তাই 'সমূল' শব্দের সাথে পুনরায় 'সহ' যুক্ত করে 'সমূলসহ' লেখা ব্যাকরণগতভাবে অশুদ্ধ। এটি অর্থের পুনরাবৃত্তি বা বাহুল্য দোষ তৈরি করে।
- বাক্যটির শুদ্ধ রূপ হবে দুটি:
১. বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে।
২. বৃক্ষটি মূলসহ উৎপাটিত হয়েছে।
- যেহেতু খ এবং গ উভয় অপশনই শুদ্ধ, তাই সঠিক উত্তর: খ ও গ উভয়ই।
• অনুরূপ কিছু অশুদ্ধ ও শুদ্ধ বাক্য:
- তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে > তোমার সঙ্গে গোপনীয় পরামর্শ আছে।
- মেয়েটি দারুন সবুদ্ধিমতী > মেয়েটি দারুন বুদ্ধিমতী।
- আজকাল বিদ্বান মহিলার অভাব নেই > আজকাল বিদুষী মহিলার অভাব নেই।
Exam - 87
কোর্স নামঃ
ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন