মুঘল আমলে বাংলার স্বাধীন জমিদারদের বারো ভূঁইয়া বলা হতো।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ: - সম্রাট আকবরের রাজত্বকালে (১৫৫৬-১৬০৫) বাংলায় বারো ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে। - ১৫৭৬ সালে আকবর বাংলা বিজয় করলেও এই জমিদাররা মুঘল আধিপত্য মেনে নেননি এবং তারা স্বাধীনভাবে নিজেদের এলাকা শাসন করতেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন ঈশা খাঁ, মুসা খাঁ প্রমুখ। - সম্রাট আকবর মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক হিসেবে পরিচিত। তাঁর সময়ে বঙ্গদেশ 'সুবহ-ই-বাঙ্গালাহ' নামে পরিচিত ছিল। - সম্রাট আকবর বাংলা সন ও নববর্ষ 'পহেলা বৈশাখ' চালু করেন। - তিনি সেনাবাহিনী সংস্কারে 'মনসবদারি প্রথা' প্রচলন করেন এবং 'দীন-ই-ইলাহী' নামে একেশ্বরবাদী নতুন ধর্মমতের প্রবর্তন করেন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।