‘লালসালু’ উপন্যাসের উপজীব্য বিষয় হলো -

A চাষী জীবনের করুন চিত্র

B ধর্মীয় ভন্ডামির নিখুঁত চিত্র

C নারীর বন্দীদশার করুণ চিত্র

D ধর্মীয় মূল্যবোধ বিস্তারের চিত্র

Solution

Correct Answer: Option B

- 'লালসালু' সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম ও সবচেয়ে বিখ্যাত উপন্যাস, যা ১৯৪৮ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসটি মূলত ধর্মব্যবসায়ী ও শোষক শ্রেণীর ভণ্ডামির চিত্র তুলে ধরে
- উপন্যাসে মজিদ নোয়াখালী অঞ্চল থেকে জীবিকার সন্ধানে বের হয়ে, প্রথমে গারো পাহাড় এলাকায় কিছুদিন থাকে এবং পরে মহব্বত নগরে এসে মিথ্যে মাজার স্থাপন করে।
- মাজারটি ছিল এক অজ্ঞাত ব্যক্তির, যাকে মজিদ মোদাচ্ছের পীর বলে প্রচার করে।
- 'লালসালু' উপন্যাসটি ফরাসি ভাষায় অনূদিত হয় 'L'Arbre sans racines' (শিকড়বিহীন গাছ) নামে। এটি অনুবাদ করেন অ্যান মেরি থিবো।
- ইংরেজিতে অনূদিত হয় 'Tree Without Roots' নামে।

• সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাসগুলো:
- লালসালু (১৯৪৮)
- চাঁদের অমাবস্যা (১৯৬৪)
- কাঁদো নদী কাঁদো (১৯৬৮)

• সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক:
- বহিপীর (১৯৬০)
- তরঙ্গভঙ্গ (১৯৭১)
- উজানে মৃত্যু (১৯৬৩)
- সুড়ঙ্গ (১৯৬৪)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions