কোনটি কাজী আবুল ওদুদের উপন্যাস?

A কর্ণফুলি

B নদীবক্ষে

C উপনিবেশ

D চর ভাঙ্গা চর

Solution

Correct Answer: Option B

কাজী আবুল ওদুদ
- প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক ও চিন্তাবিদ।
- তিনি ‘বুদ্ধির মুক্তি আন্দোলন’-এর নেতৃত্ব দেন এবং ‘মুসলিম সাহিত্য সমাজ’ (১৯২৬)-এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।
- আধুনিক বাংলা সাহিত্যধারায় তিনি চিন্তাশীল লেখক হিসেবে পরিচিত।
জন্ম ও ব্যক্তিগত জীবন:
• জন্ম: ২৬ এপ্রিল, ১৮৯৪ খ্রিষ্টাব্দে রাজবাড়ী (তৎকালীন ফরিদপুর) জেলার পাংশা উপজেলার বাগমারা গ্রামে।
• কর্মজীবন: তিনি কলকাতা থেকে প্রকাশিত সাময়িক ‘সংকল্প’ (১৯৫৪) পত্রিকার সম্পাদক এবং ‘তরুণ পত্র’ (১৯৬৫) পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি ছিলেন। সাহিত্য সমাজের ‘শিখা’ পত্রিকায় লেখার জন্য তিনি নিগৃহীত হন এবং ঢাকা ত্যাগ করে কলকাতায় স্থায়ী হন।
• মৃত্যু: ১৯ মে, ১৯৭০ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।

সাহিত্যকর্ম:
• উপন্যাস: ‘নদীবক্ষে’ (১৯১৮), ‘আজাদ’ (১৯৪৮)। ‘নদীবক্ষে’ উপন্যাসে গ্রামীণ জীবনের চিত্র ও শাশ্বত ধর্মবোধ ফুটে উঠেছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions