‘কুলীন কুলসর্বস্ব’ নাটকটি কার লেখা?

A মাইকেল মধুসূদন দত্ত

B দীনবন্ধু মিত্র

C জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

D রামনারায়ন তর্করত্ন

Solution

Correct Answer: Option D

- বাংলা মৌলিক নাটকের সূত্রপাত হয় রামনারায়ণ তর্করত্ন রচিত 'কুলীনকুলসর্বস্ব' (১৮৫৪) নাটকের মধ্য দিয়ে। এটিই বাংলা ভাষায় রচিত প্রথম সার্থক মৌলিক নাটক।
- রামনারায়ণ তর্করত্ন তাঁর নাট্যরচনার জন্য 'নাটুকে রামনারায়ণ' নামে পরিচিতি লাভ করেন।
- বাংলা সাহিত্যে প্রথম ট্র্যাজেডি নাটক মাইকেল মধুসূদন দত্ত রচিত 'কৃষ্ণকুমারী' (১৮৬১) এবং প্রথম সার্থক কমেডি নাটক মাইকেল মধুসূদন দত্ত রচিত 'পদ্মাবতী' (১৮৬০)।
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক ও আধুনিক নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত। তবে নাট্যসাহিত্যের ভিত্তিপ্রস্তর স্থাপন বা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় রামনারায়ণ তর্করত্নের হাতেই।

• রামনারায়ণ তর্করত্ন রচিত উল্লেখযোগ্য নাটক ও প্রহসন:
- বেণীসংহার (১৮৫৩),
- কুলীনকুলসর্বস্ব (১৮৫৪),
- রত্নাবলী (১৮৫৮),
- যেমন কর্ম তেমনি ফল (১৮৬৫),
- নবনাটক (১৮৬৬),
- মালতী মাধব (১৮৬৭),
- রুক্মিণী হরণ (১৮৭১),
- কংসবধ (১৮৭৫),
- ধর্মবিজয় (১৮৭৫),
- স্বপ্নধন (১৮৭৮) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions