শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কোনটি?

A আমি কিংবদন্তীর কথা বলছি

B বিমুখ প্রান্তর

C রৌদ্র করোটিতে

D ছাড়পত্র

Solution

Correct Answer: Option C

● শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ ‘রৌদ্র করোটিতে (১৯৬৩)।
- এ কাব্যের কবিতাগুলোর মূল বিষয় মৃত্যু ও অন্ধকার।
- আইয়ুব খানের শাসনামলে সামরিক শাসনের কারণে পূর্ব পাকিস্তানে বিরাজিত অন্ধকার সময়কে তিনি এ কাব্যে উপস্থাপন করেছেন।

• শামসুর রাহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ: 
- তাঁর মোট কাব্য ৬৫টি।

- 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' (১৯৬০): এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ।
- 'বন্দী শিবির থেকে' (১৯৭২): এ কাব্যে স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা প্রাধান্য পেয়েছে। এ কাব্যের মাধ্যমে তিনি কবি খ্যাতি অর্জন করেন।
- 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' (১৯৭৭),
- 'উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ' (১৯৮২), 
- 'বিধ্বস্ত নীলিমা' (১৯৬৭),
- 'নিরালোকে দিব্যরথ' (১৯৬৮),
- 'নিজ বাসভূমে' (১৯৭০),
- 'দুঃসময়ের মুখোমুখি' (১৯৭৩),
- 'ফিরিয়ে নাও ঘাতককাটা' (১৯৭৪),
- 'আদিগন্ত নগ্ন পদধ্বনি' (১৯৭৪),
- 'এক ধরনের অহংকার' (১৯৭৫),
- 'আমি অনাহারী' (১৯৭৬),
- 'শূন্যতায় তুমি শোকসভা' (১৯৭৭),
- 'প্রতিদিন ঘরহীন ঘরে' (১৯৭৮),
- 'প্রেমের কবিতা' (১৯৮১),
- 'ইকারুসের আকাশ' (১৯৮২),
- 'এক ফোঁটা কেমন অনল' (১৯৮৬),
- 'বুক তাঁর বাংলাদেশের হৃদয়' (১৯৮৮),
- 'হরিণের হাড়' (১৯৯৩),
- 'তুমিই নিঃশ্বাস, তুমিই হৃদস্পন্দন' (১৯৯৬),
- 'হেমন্ত সন্ধ্যায় কিছুকাল' (১৯৯৭),
- 'না বাস্তব না দুঃস্বপ্ন' (২০০৬)।

• তাঁর উপন্যাসসমূহঃ
- 'অক্টোপাস' (১৯৮৩),
- 'অদ্ভুত আঁধার এক' (১৯৮৫),
- 'নিয়ত মন্তাজ' (১৯৮৫),
- 'এলো সে অবেলায়' (১৯৯৪)।

অন্যদিকে, 
● হাসান হাফিজুর রহমানের কাব্যগ্রন্থ ‘বিমুখ প্রান্তর' (১৯৬৩);
● সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ ‘ছাড়পত্র' (১৯৪৭);
● আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্য ‘আমি কিংবদন্তির কথা বলছি' (১৯৮১)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions