‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’ কবিতাটি কে রচনা করেছেন?

A জীবনানন্দ দাশ

B প্রেমেন্দ্র মিত্র

C মনিরুজ্জামান

D শামসুর রাহমান 

Solution

Correct Answer: Option D

- ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’ কবিতাটি শামসুর রাহমান রচনা করেছেন।
- শামসুর রাহমান মুক্তিযুদ্ধের সময় এপ্রিলের প্রথম দিকে যুদ্ধের ধ্বংসলীলা দেখে তিনি এ কবিতা লিখেন।

- শামসুর রাহমান ২৪ অক্টোবর, (পারিবারিক হিসেবে ২৩ অক্টোবর) ১৯২৯ খ্রিষ্টাব্দে পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন।
- পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরার পাড়াতলি গ্রাম।
- শামসুর রাহমানের ডাকনাম- বাচ্চু।
- ১৯৫৭ সালে সাংবাদিক হিসেবে 'দৈনিক মর্নিং নিউজ'- এ কর্মজীবন শুরু করেন। ১৯৬৪ সালে 'দৈনিক পাকিস্তান' পত্রিকায় যোগদান করেন। পরবর্তীতে এটি 'দৈনিক বাংলা' নামে নামকরণ হয়। ১৯৭৭ সালে 'দৈনিক বাংলা' ও সাপ্তাহিক 'বিচিত্রা'র সম্পাদক নিযুক্ত হন। ১৯৮৭ সালে সরকার পরিচালিত 'দৈনিক বাংলা' থেকে পদত্যাগ করেন।
- মুক্তিযুদ্ধকালে তিনি কলকাতার 'দেশ' পত্রিকায় 'মজলুম আদিব' ছদ্মনামে কবিতা লিখতেন।
- তিনি বিভিন্ন পত্রিকায় সিন্দাবাদ, চক্ষুষ্মান, লিপিকার, নেপথ্যে, জনান্তিকে, মৈনাক প্রভৃতি ছদ্মনামে সম্পাদকীয় ও উপসম্পাদকীয় লিখতেন।
- শামসুর রাহমান 'নাগরিক কবি' হিসেবে খ্যাত।
- তিনি ১৯৬৩ সালে 'আদমজী সাহিত্য পুরস্কার', ১৯৬৯ সালে 'বাংলা একাডেমি পুরস্কার', ১৯৭৭ সালে 'একুশে পদক' এবং ১৯৯১ সালে 'স্বাধীনতা পুরস্কার' লাভ করেন।
- তিনি ১৭ আগস্ট, ২০০৬ খ্রিষ্টাব্দে ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

• তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো- তাঁর মোট কাব্য ৬৫টি।
- 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' (১৯৬০): এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ।
- 'বন্দী শিবির থেকে' (১৯৭২): এ কাব্যে স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা প্রাধান্য পেয়েছে। এ কাব্যের মাধ্যমে তিনি কবি খ্যাতি অর্জন করেন।
- 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' (১৯৭৭),
- 'উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ' (১৯৮২)
- 'রৌদ্র করোটিতে' (১৯৬৩),
- 'বিধ্বস্ত নীলিমা' (১৯৬৭),
- 'নিরালোকে দিব্যরথ' (১৯৬৮),
- 'নিজ বাসভূমে' (১৯৭০),
- 'দুঃসময়ের মুখোমুখি' (১৯৭৩),
- 'ফিরিয়ে নাও ঘাতককাটা' (১৯৭৪),
- 'আদিগন্ত নগ্ন পদধ্বনি' (১৯৭৪),
- 'এক ধরনের অহংকার' (১৯৭৫),
- 'আমি অনাহারী' (১৯৭৬),
- 'শূন্যতায় তুমি শোকসভা' (১৯৭৭),
- 'প্রতিদিন ঘরহীন ঘরে' (১৯৭৮),
- 'প্রেমের কবিতা' (১৯৮১),
- 'ইকারুসের আকাশ' (১৯৮২),
- 'এক ফোঁটা কেমন অনল' (১৯৮৬),
- 'বুক তাঁর বাংলাদেশের হৃদয়' (১৯৮৮),
- 'হরিণের হাড়' (১৯৯৩),
- 'তুমিই নিঃশ্বাস, তুমিই হৃদস্পন্দন' (১৯৯৬),
- 'হেমন্ত সন্ধ্যায় কিছুকাল' (১৯৯৭),
- 'না বাস্তব না দুঃস্বপ্ন' (২০০৬)।

• তাঁর উপন্যাসসমূহঃ
- 'অক্টোপাস' (১৯৮৩),
- 'অদ্ভুত আঁধার এক' (১৯৮৫),
- 'নিয়ত মন্তাজ' (১৯৮৫),
- 'এলো সে অবেলায়' (১৯৯৪)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫৪
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলা সাহিত্য
খুব গুরুত্বপূর্ণঃ কাজী নজরুল ইসলাম।
গুরুত্বপূর্ণঃ মানিক বন্দ্যোপাধ্যায়, এস. ওয়াজেদ আলি, কায়কোবাদ, কাজী ইমদাদুল হক, কাজী আবদুল ওদুদ, জহির রায়হান, জাহানারা ইমাম, দ্বিজেন্দ্রলাল রায়, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্যারীচাঁদ মিত্র,।
কম গুরুত্বপূর্ণঃ আবুল হাসান, আসাদ চৌধুরী, আরজ আলী মাতুব্বর, আশরাফ সিদ্দিকী, আহমদ ছফা, ড. আহমদ শরীফ, আহসান হাবীব, আহমদ রফিক, ইব্রাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, উইলিয়াম কেরি, এম. আর. আখতার মুকুল, কাঙাল হরিনাথ, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালিদাস রায়, কালীপ্রসন্ন ঘোষ, কালীপ্রসন্ন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions