'স্বাধীনতা' এ শব্দটি কীভাবে আমাদের হলো - কবিতাটি কোন কবির রচনা?

A আহসান হাবীব

B নির্মলেন্দু গুণ

C রফিক আজাদ

D মহাদেব সাহা

Solution

Correct Answer: Option B

- 'স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো'- কবিতাটি নির্মলেন্দু গুণের চাষাভুষার কাব্য কাব্যগ্রন্থের অন্তর্গত। 

- নির্মলেন্দু গুণ ২১ জুন, ১৯৪৫ খ্রিষ্টাব্দে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর ডাক নাম- রতন / রত্ন / রতু।
- তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮২), একুশে পদক (২০০১) পান।
- নিজ গ্রাম কাশবনে 'বিদ্যানিকেতন' নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন।
- মেট্রিক পাশের আগেই তার প্রথম কবিতা 'নতুন কাণ্ডারী' নেত্রকোনার 'উত্তর আকাশ' পত্রিকায় প্রকাশিত হয়।

নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থঃ
- না প্রেমিক না বিপ্লবী (১৯৭২),
- মুজিব-লেনিন-ইন্দিরা,
- প্রেমাংশুর রক্ত চাই (১৯৭০),
- কবিতা,
- চাষাভুষার কাব্য (১৯৮১),
- অচল পদাবলী (১৯৮২),
- পৃথিবীজোড়া গান (১৯৮২),
- দূর হ দুঃশাসন (১৯৮৩),
- অমিমাংসিত রমণী (১৯৭৩),
- দীর্ঘ দিবস দীর্ঘ রজনী (১৯৭৪),
- চৈত্রের ভালোবাসা (১৯৭৫),
- শান্তির ডিক্রি (১৯৮৪)
- ও বন্ধু আমার (১৯৭৫),
- আনন্দ কুসুম (১৯৭৬),
- নির্বাচিতা (১৯৮৩) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions