- অ্যালিফেটিক যৌগ হল কার্বন ও হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত জৈব যৌগের একটি বড় শ্রেণি। - এই যৌগগুলোর কার্বন পরমাণুগুলি একটি সরল বা শাখাযুক্ত শিকলের মধ্যে পরস্পরের সাথে যুক্ত থাকে। - এদের কাঠামোতে কোনো বেনজিনের মতো চক্রাকার কাঠামো থাকে না।
- অ্যালিফেটিক যৌগকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। যেমন:
সম্পৃক্ত অ্যালিফেটিক যৌগ: এই ধরনের যৌগে কার্বন পরমাণুগুলির মধ্যে কেবল একক বন্ধন থাকে। উদাহরণ: মিথেন (CH₄), ইথেন (C₂H₆), প্রোপেন (C₃H₈) ইত্যাদি।
অসম্পৃক্ত অ্যালিফেটিক যৌগ: এই ধরনের যৌগে কার্বন পরমাণুগুলির মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। উদাহরণ: ইথিন (C₂H₄), প্রোপিন (C₃H₆), ইথাইন (C₂H₂) ইত্যাদি।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।