মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র কবে থেকে কার্যকর হয়েছে?

A ২৬শে মার্চ ১৯৭১

B ১০ এপ্রিল ১৯৭১

C ১২ এপ্রিল ১৯৭১

D ২৫শে মার্চ ১৯৭১

Solution

Correct Answer: Option A

১৯৭১ সালের ২৫ মার্চ মধ্য রাত শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর, ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে মুজিবনগর সরকার স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে।  এই সরকার ১০ এপ্রিল ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে যা আনুষ্ঠানিকভাবে ১৭ এপ্রিল মুজিবনগরে অধ্যাপক এম. ইউসুফ আলী পাঠ করেন। এই ঘোষণাপত্র ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে কার্যকর বলে ঘোষিত হয়।
 

এই ঘোষণাপত্র হলো বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের একটি ঐতিহাসিক দলিল। বাংলাদেশ সংবিধানের ১৫০(১) অনুচ্ছেদ এবং চতুর্থ তফসিলে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের একটি ক্রান্তিকালীন অস্থায়ী বিধান হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃত হবে।

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রটি এখন সম্পূর্ণ আকারে বাংলাদেশের সংবিধানে সংযুক্ত করা হয়েছে (পঞ্চম তফসিল)।

বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রকে সংবিধানের ৭(খ) অনুচ্ছেদ একটি মৌলিক কাঠামো রূপে সাংবিধানিক স্বীকৃতি দান করেছে । এর ফলে ঘোষণাপত্রটি বাংলাদেশের সংবিধানের একটি অসংশোধনযোগ্য বিধানে পরিণত হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions